ভিডিও নিয়ে ফেসবুকে নতুন ফিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক যার মাধ্যমে ফেসবুক পেজ স্ক্রল করার সময়ও ভিডিও চালাতে পারবেন ব্যবহারকারী। পেজের ওপর কোনার দিকে ভিডিও প্লেয়ারটি ভেসে থাকবে যা সুবিধামতো জায়গায় সরিয়ে নিতে পারবেন ব্যবহারকারী। অর্থাৎ ভিডিও দেখার পাশাপাশি স্ক্রল করা এই দুটি কাজ একসঙ্গেই করতে পারবেন ব্যবহারকারী।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, পরীক্ষামূলকভাবে একটি নতুন বাটন উন্মুক্ত করেছে ফেসবুক। অবশ্য এটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। এই বাটনটিতে চাপ দিলে ভিডিও চলতে শুরু করবে এবং পেজের বাম দিকের কোনায় ভেসে থাকবে। এটি লাইক ও শেয়ার করার সুবিধাও থাকবে। তবে নির্দিষ্ট পেজ ছেড়ে অন্য পেজে গেলে তখন ভিডিও বন্ধ হয়ে যাবে।