ভিডিও বন্ধ নিয়ে মুখ খুলল গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের ভিডিও সেবা ইউটিউব থেকে সন্ত্রাসীদের উসকানিমূলক ভিডিও হিসেবে অভিযোগ পাওয়া বেশ কিছু ভিডিওচিত্র যাচাই-বাছাইয়ের পর বন্ধ করে দেওয়া হয়েছে। এক খবরে বিবিসি জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ২০১১ সালে এ ধরনের ৬৪০টিরও বেশি ভিডিও ও পাঁচটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে এ ধরনের উসকানিমূলক ভিডিওচিত্র বন্ধ করে দেওয়ার জন্য তারা অসংখ্য অনুরোধ পাচ্ছে।গুগল জানিয়েছে, যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব পুলিশ অফিসার্সের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তারা এসব ভিডিও বন্ধ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বাতিল করেছে। তবে অনেক ক্ষেত্রে ভিডিও বন্ধ করার অভিযোগ আমলে নেওয়া হয়নি। এ ক্ষেত্রে কানাডা ও পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে অভিযোগ পাওয়ার পরও কিছু ইউটিউব ভিডিও মুছে দিতে অস্বীকৃতি জানিয়েছে গুগল।গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২০১১ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে বিভিন্ন দেশ থেকে ৪৬১টি আদালতের নির্দেশ পেয়েছিল। এ নির্দেশের ছয় হাজার ৯৮৯টি ভিডিও চিত্র মুছে ফেলার নির্দেশ ছিল। গুগল এই নির্দেশের ৬৮ শতাংশ মেনে নিয়েছে। এ ছাড়া গুগল ৫৪৬টি ব্যক্তিগত অনুরোধ পায়, যেখানে চার হাজার ৯২৫টি ভিডিও মুছে ফেলার কথা বলা হয়েছিল। গুগল এ ক্ষেত্রে ৪৩ শতাংশ ভিডিও মুছে ফেলেছে।