ভিডিও সম্পাদনা শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও সম্পাদনা শেখার বই
ভিডিও সম্পাদনা শেখার বই

অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬ লেখক: বাপ্পি আশরাফ দাম: ৪২০ টাকা পৃষ্ঠা: ৪৯৬ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী ঢাকা

বর্তমানে দিন যতই যাচ্ছে, বাড়ছে টেলিভিশন চ্যানেলের সংখ্যা। বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান তৈরির পর তা সম্প্রচারের জন্য অডিও-ভিডিও সম্পাদনার কাজ করতে হয়। এছাড়াও ভিডিও সিডি তৈরি, অডিও সিডি তৈরি,  ইত্যাদি কাজ তো আছে। এসব কাজ করতে প্রয়োজন বিশেষ সফটওয়্যার।এমনই একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস৬। এ সফটওয়্যার দিয়ে মুভি কনভার্শন, ভিডিও কাটাকাটি করা, অডিও গ্র্যাবিং, এমপিথ্রি তৈরির কাজও করা যায়।অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬ বইতে এই সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয় তা শেখানো হয়েছে। লিখেছেন বাপ্পি আশরাফ।বইয়ে ১১টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬-এর নানা কাজ।প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে এডিটিং ভিডিও, সুপারইম্পোজিং এবং কম্পোজিটিং-এর  বিস্তারিত বর্ণনা। বইটি থেকে আরও জানা যাবে টাইটেলস, ইফেক্ট, অ্যানিমেশন সংযোগ, শব্দ সম্পাদনা, অ্যাডভান্সড ভিডিও এডিটিং ও চূড়ান্ত ভিডিও তৈরি করার পদ্ধতি। পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য বইটির সঙ্গে রয়েছে সিডি।