অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম: ৪২০ টাকা\ পৃষ্ঠা: ৪৯৬\ প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী ঢাকা\বর্তমানে দিন যতই যাচ্ছে, বাড়ছে টেলিভিশন চ্যানেলের সংখ্যা। বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান তৈরির পর তা সম্প্রচারের জন্য অডিও-ভিডিও সম্পাদনার কাজ করতে হয়। এছাড়াও ভিডিও সিডি তৈরি, অডিও সিডি তৈরি, ইত্যাদি কাজ তো আছে। এসব কাজ করতে প্রয়োজন বিশেষ সফটওয়্যার। এমনই একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস৬। এ সফটওয়্যার দিয়ে মুভি কনভার্শন, ভিডিও কাটাকাটি করা, অডিও গ্র্যাবিং, এমপিথ্রি তৈরির কাজও করা যায়।অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬ বইতে এই সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয় তা শেখানো হয়েছে। লিখেছেন বাপ্পি আশরাফ। বইয়ে ১১টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬-এর নানা কাজ।প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে এডিটিং ভিডিও, সুপারইম্পোজিং এবং কম্পোজিটিং-এর বিস্তারিত বর্ণনা। বইটি থেকে আরও জানা যাবে টাইটেলস, ইফেক্ট, অ্যানিমেশন সংযোগ, শব্দ সম্পাদনা, অ্যাডভান্সড ভিডিও এডিটিং ও চূড়ান্ত ভিডিও তৈরি করার পদ্ধতি। পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য বইটির সঙ্গে রয়েছে সিডি। —রাহিতুল ইসলাম