ভিনগ্রহের বাসিন্দাদের কাছে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিনগ্রহের বাসিন্দাদের (এলিয়েন) সাড়া পেতে প্রথমবারের মতো মহাশূন্যের গভীরে তরঙ্গ আকারের বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জেমসবার্গ আর্থ স্টেশন থেকে গত সোমবার ওই বার্তা পাঠানো হয়। লোন সিগন্যাল নামের এই প্রকল্পে একদল বিজ্ঞানী, ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেন। ভিনগ্রহে বুদ্ধিমান কোনো প্রাণীর উপস্থিতির ব্যাপারে জানার লক্ষ্যে পরিচালিত এ প্রকল্পে পৃথিবী থেকে ১৭ দশমিক ছয় আলোকবর্ষ দূরে গ্লিজ ফাইভটুসিক্স নামের একটি তারকামণ্ডলের মাধ্যমে মহাশূন্যের গভীরে ওই বার্তা  ছড়িয়ে দেওয়া হয়। গ্লিজ ফাইভটুসিক্সে প্রাণের সন্ধান পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। পিটিআই।