ভিনদেশে বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউহা হুত্তুনেন ও এভিলিনা হুত্তুনেন বাংলাদেশে তাঁদের বাড়িতে আয়োজন করেছেন বড়দিনের। ছবি: কবির হোসেন
ইউহা হুত্তুনেন ও এভিলিনা হুত্তুনেন বাংলাদেশে তাঁদের বাড়িতে আয়োজন করেছেন বড়দিনের। ছবি: কবির হোসেন
বড়দিনে বড় আদর
বড়দিনে বড় আদর

চাকরি সূত্রে ঢাকায় থাকেন ফিনল্যান্ডের নাগরিক ইউহা হুত্তুনেন। সঙ্গে স্ত্রী এভিলিনা হুত্তুনেন ও দুই ছেলে। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এখানে বড়দিন পালন করছেন ইউহা-এভিলিনা। নিজেদের উৎসবের প্রস্তুতি শুরু করেছেন বেশ কদিন আগে থেকেই। আজ পুরো পরিবার মেতে উঠবে উৎসবের আয়োজনে। ‘বড়দিন পুরোপুরি পরিবারের। সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্য। এবারও ২৫ ডিসেম্বর সবাইকে নিয়ে মজা করব।’ বলছিলেন ফিনল্যান্ডের নাগরিক ইউহা হুত্তুনেন। তাঁর সঙ্গে গলা মেলান স্ত্রী এভিলিনা হুত্তুনেন। ‘ডিসেম্বরের প্রথম দিন থেকেই বাড়িতে ক্রিসমাস দিনপঞ্জি তৈরি করেছি। প্রতিটি দিন অনুসারে আলাদা আলাদা ছোট্ট প্যাকেট করা হয়েছে। আর প্যাকেটের ভেতর উপহার। দেয়ালে টানানো দিনপঞ্জি খোলা হবে আজ। বিলিয়ে দেওয়া হবে শিশুদের মধ্যে।’ ইউহা চাকরি সূত্রে বাংলাদেশে আছেন ১৪ মাস ধরে। সঙ্গে গোটা পরিবার। কেভিন ও অ্যালেক্স এই দম্পতির সন্তান। ফিনল্যান্ড সরকারের তত্ত্বাবধানে পরিচালিত ফিদা ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামের একটি এনজিওতে প্রকল্প সমন্বয়কারীর দায়িত্বে আছেন ইউহা। ঢাকায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করেন তিনি।বাংলাদেশ ইউহা-এভিলিনা দম্পতির কাছে ভিনদেশ। তবু বড়দিন বলে কথা, নিজেদের উৎসব। এই পরিবারে বড়দিন আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা টের পাওয়া গেল তাঁদের ফ্ল্যাটের দরজায় পা রেখেই। আলো দিয়ে সাজিয়ে ফেলেছেন ভেতরটা। বসার ঘরে ক্রিসমাস ট্রি বসানো হয়েছে। সেখানেও জ্বলছে ছোট ছোট বাতি। রয়েছে উপহারও। শিশুরা অপেক্ষা করছে সান্তা ক্লোজের জন্য। ফিনল্যান্ডের এই পরিবার বাংলাদেশে দ্বিতীয়বারের মতো বড়দিন উদ্যাপন করবে এবার। ইউহা বলেন, ‘গতবারের চেয়ে এবারের ক্রিসমাসটা অন্য রকম। এ মাসের মাঝামাঝিতে ফিনল্যান্ড থেকে আমার শ্বশুর-শাশুড়ি ঢাকায় এসেছেন। আর মাস তিনেক আগে আমার দ্বিতীয় ছেলে পৃথিবীতে এসেছে। সব মিলিয়ে একটা আনন্দময় সময় পার করছি।’ ঘরোয়া আয়োজন নিয়ে কথা বলেন এভিলিনা। ‘আমরা সপ্তাহ খানেক আগে ক্রিসমাস ট্রি সাজিয়েছি। শিশুদের জন্য উপহার তৈরি করেছি। ঘর সজিয়েছে ক্রিসমাস স্টার, নানা রকম আলো ও মোমবাতি দিয়ে। নতুন পোশাক আর সান্তা ক্লোজের টুপিও কেনা হয়েছে। মা-বাবা এসেছেন। অনেক আনন্দ করব এবার।’

কথাচ্ছলে রসুইঘরের বার্তাও দিলেন এভিলিনা। বড়দিনে ফিনল্যান্ডের বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার রান্না করা হবে। এর মধ্যে রয়েছে ক্রিসমাস স্টারের আদলে পিঠাসদৃশ খাবার এবং ভাত দিয়ে তৈরি বিশেষ খাবার। আছে বিশেষ ধরনের পানীয়। এভিলিনা জানান, তাঁর মা আসার সময় খাবার তৈরির কিছু উপাদানও এনেছেন। সেগুলো দিয়েই নানান পদ তৈরি করা হচ্ছে।
এভিলিনা না হয় মা-বাবাকে কাছে পেয়েছেন এবার, আপনি? মাথা ঘোরাই ইউহার দিকে। ‘আমি আমার মা-বাবাকে খুব মিস করছি। বিশেষ করে আমার তিন বোনের কথা বেশি মনে পড়ে। আগে ক্রিসমাসের সময় ল্যান্ডের কুয়োপিয়ো শহরের আমাদের বাড়িটায় সব ভাইবোন মিলে হইচই করতাম।’

কমলার দৃষ্টি!
কমলার দৃষ্টি!