ভিন্ন দৃষ্টিতে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের উপকারিতা আছে অনেক। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। সাধারণের দৃষ্টিতে দেখলে যানজট অবশ্যই ভালো নয়। কিন্তু বিষয়টি যদি আপনি গাড়ির যন্ত্রাংশ, টায়ার বিক্রেতা কিংবা গাড়ির তেল-গ্যাস বিক্রেতার দৃষ্টিতে দেখেন, তাহলে আপনার মুখে ফুটে উঠবে চওড়া হাসি।
* যানজটের কারণে প্রতি মিনিটে কমপক্ষে ১০ বার গাড়ির ব্রেক কষতে হয়। ফলে গাড়ির ব্রেক-শু ক্ষয়ে যায় অতি দ্রুত। আর এ জন্যই বছরে বেশ কবার পাল্টাতে হয় ব্রেক-শু।
* গরমের দিনে উত্তপ্ত বিটুমিনের ওপর গাড়ি দাঁড়িয়ে থাকে যানজটের কারণে। ফলে টায়ার নষ্ট হয় দ্রুত। টায়ার বদলাতে হয় বারবার। এতে টায়ার ব্যবসায়ীদের লাভটা চিন্তা করুন!
* যানজটে বসে থাকায় গাড়ির তেল-গ্যাস বেশি খরচ হয়। তেল-গ্যাস কিনতে হয় প্রয়োজনের চেয়ে বেশি। ফলে তেল ব্যবসায়ীরা ব্যবসা জমজমাট।
* যানজটে বসে থাকা মানেই ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আর এতে ছাত্র হিসেবে বরাবরই কাঁচা আমাদের চালকসমাজ। কিছুক্ষণ পরপর অহেতুক হর্ন বাজিয়েই যেন তারা যানজট নিরসন করবে। আপনার-আমার কানের বারোটা বাজলেও হর্ন ব্যবসায়ীদের লাভ ১০ গুণ। বেশি বাজালে হর্ন তো নষ্ট হবেই।