ভিভিটেকের বিক্রয় সহযোগীদের সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভিটেক পণ্যের সহযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো ভিভিটেক পার্টনার মিট। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে ভিভিটেক করপোরেশনের প্রজেক্টর বিপণনে, প্রচার, প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে ভিভিটেক করপোরেশন তাইওয়ানের সাধারণ ব্যবস্থাপক কেভিন ওয়াই এম শিহ এবং বিক্রয় ব্যবস্থাপক কেন উ ভিডিওচিত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা সংবাদ সম্মেলনে ভিভিটেক প্রজেক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য, ভবিষ্যৎ পরিকল্পনা, বিক্রয় ও বিপণনে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় তুলে ধরেন। বাজারে নতুন আসা ডি৭৯৫ডব্লিউটি মডেলের প্রজেক্টর যা ২০১১ সালে বাংলাদেশের আইটি মার্কেটে আমদানি করা হবে, তা উন্মোচন করে দেখানো হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, ভিভিটেকের পণ্য ব্যবস্থাপক শেখ আলমগীরসহ অনেকে। —তারিকুর রহমান খান