ভিসা ও ই-ক্যাবের মধ্যে চুক্তি
বাংলাদেশে ডিজিটাল লেনদেন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ভিসা। গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দেশে ডিজিটাল লেনদেনের উন্নয়নে ভিসার সহযোগী সংগঠন হিসেবে অগ্রাধিকার পাবে ই-ক্যাব। এরই মধ্যে খাত-সংশ্লিষ্ট উন্নয়নে বেশ কয়েকটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ভিসা গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, ‘নিরাপদ, দ্রুত ও সহজে ডিজিটাল অর্থ লেনদেনের উন্নয়নে আমাদের সর্বোত্তম প্রচেষ্টা থাকবে।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ বলেন, বাংলাদেশে ই-কমার্সের উন্নয়নে এই অংশীদারত্ব এ খাতের ছোট-বড় সব রকম ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিজ্ঞপ্তি