ভিসা কার্ড দিয়ে ইজিতে রিচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রাহকরা ইজি ডটকম ডটবিডি থেকে মোবাইলে রিচার্জ করলে ৫ শতাংশ অতিরিক্ত পাচ্ছেন গ্রাহকরা। সম্প্রতি ভিসা ও ইজি কর্তৃপক্ষের এক চুক্তির পর গ্রাহকদের জন্য এই অফার ঘোষণা করেছে।

ভিসা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ ডিসেম্বর থেকে এই অফার শুরু হয়েছে এবং আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এই সুবিধা চালু থাকবে।
মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের প্রথম অনলাইন সার্ভিস ইজি ডটকম ডটবিডি। এটি এসএসএল ওয়্যারলেসের একটি সেবা।
প্রতিষ্ঠানটির মহা ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী বলেন,  আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছি আমরা। আমাদের অনলাইন মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট সেবা ইজি ও বিশ্বখ্যাত পেমেন্ট প্রযুক্তি সেবাদাতা ভিসার মধ্যে চুক্তি হওয়ায় আমরা গর্বিত।
ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ব্যবস্থাপক উত্তম নায়াক জানান, বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিতে কাজ করবে ভিসা। এ লক্ষ্যেই ইজির সঙ্গে যুক্ত হয়ে এই অফার চালু করা হচ্ছে।
আরও পড়ুন: