ভুটানে বাংলাদেশিমোবাইল ব্যাংকিং সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জানুয়ারি থেকে ভুটান ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন লিমিটেডে (বিডিএফসিএল) বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাউথটেকের তৈরি করা মোবাইল ব্যাংকিং সলিউশন ব্যবহার শুরু করেছে। বিডিএফসিএল ভুটানের একটি ব্যাংক, যার মোট শাখা ২৯টি। সাউথটেক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সাউথটেকের এ সফটওয়্যারের মাধ্যমে একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকের যেকোনো গ্রাহক নিরাপদে তাঁর হিসাবের ব্যালান্স জানতে পারেন, ব্যাংককে অন্যত্র টাকা পাঠানোর অনুরোধ করতে পারেন; পানি, বিদ্যুৎ, সিটি করপোরেশন ট্যাক্স, মোবাইল ফোনের বিল পরিশোধ করতে পারেন এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম, স্কুল ফি ও নতুন চেক বই অর্ডার ইত্যাদি ধরনের লেনদেনও করতে পারেন। বিডিএফসিএল এ মাসের শেষে ইন্টারনেট ব্যাংকিংও চালু করতে যাচ্ছে। বিডিএফসিএলের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পিডিএ থাকবে, যার মাধ্যমে তাঁরা গ্রাহকদের কাছে গিয়ে অর্থ আদান-প্রদান করতে পারবেন। বিডিএফসিএল সাউথটেকের ব্যাংকিং সফটওয়্যার অ্যাসেন্ড ব্যাংকিংয়ের ট্রেজারি ব্যবস্থাপনায় অংশ গ্রহণ করেছে।