ভুল বানানের নেটওয়ার্ক'টুইটার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪০ অক্ষরে টুইট করার সময়ও অনেকেই অসংখ্য বানান আর ব্যাকরণে ভুল করেন! সম্প্রতি গবেষকেরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বানান নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন, এই সাইটগুলোর মধ্যে ভুল বানান সবচেয়ে বেশি ব্যবহূত হয় টুইটারে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ। গবেষকেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিরক্ষরতার হার নির্ণয়ে তাঁরা যে গবেষণা চালিয়েছেন, তাতে ‘সোশ্যাল স্পেলিং হল অব শেম’-এ স্থান পেয়েছে টুইটার। ইংরেজি ভাষার হিসাব ধরলে ফেসবুকের চেয়ে দ্বিগুণ ও গুগল প্লাসের চেয়ে ২৫ শতাংশ ভুল বানান ব্যবহূত হয় টুইটারে। গবেষকেরা জানিয়েছেন, চর্চা করলে অবশ্য বানান শুদ্ধ করা যায়। কয়েক বছর ধরে টুইটারে বানান শুদ্ধ করার হার বাড়ছে। আগামী ১৫ বছরের মধ্যে শুদ্ধ বানান ব্যবহারের ক্ষেত্রে ফেসবুককে ছুঁয়ে ফেলবে টুইটার।