ভুল সবই ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বন্ধুরা মিলে ঈদের কেনাকাটা করতে গেছি। এদিক-ওদিক ঘোরাঘুরি করে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি বাবার বয়সী এক ভদ্রলোক আমাকে হাতের ইশারায় ডাকছেন। কাছে গেলাম। ভদ্রলোক কোনো কিছু না বলেই হাত ধরে টানতে টানতে একটা কাপড়ের দোকানে নিয়ে গেলেন। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ‘আঙ্কেল, কোনো সমস্যা?’ ভদ্রলোক উত্তর দিলেন না। দোকানের বিক্রেতাকে বললেন, ‘এই ছেলের গায়ের একটা শার্ট দেখান।’ আমি তো অবাক। চেনা নেই জানা নেই এমন একজন আমাকে শার্ট কিনে দিচ্ছেন? অবাক হলেও মনে মনে খুশিও হলাম। ভাবলাম, যাক, এবার ঈদটা দারুণ কাটবে। অবশেষে একটা শার্ট কেনা হলো। ভদ্রলোক আমাকে নিয়ে দোকানের বাইরে এলেন। তারপর বললেন, ‘তোমাকে ধন্যবাদ। আসলে আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই। তাই তোমার সাইজটা মিলিয়ে শার্টটা কিনলাম।’