প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকালের পর
Undo Send : তাড়াহুড়ো করে সেন্ড বোতাম চেপে দিয়েছেন? সেন্ড বোতাম চাপলেও সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মেইল বার্তাটি আবার ফিরিয়ে আনা যাবে। এ জন্য বার্তা পাঠানোর পরই পর্দার ওপরে মাঝামাঝি জায়গায় থাকা Undo লিংকে ক্লিক করে কাজটি করা যাবে।
সুবিধাটি চালু করতে চাইলে সেটিংস অপশনে ক্লিক করার পর Labs ট্যাবে গিয়ে Undo Send অপশনটি সক্রিয় করুন।
তারপর General ট্যাবে
গিয়ে আনডু সেন্ড অপশনের ডানে থাকা মেনু থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করুন।
তারপর পেজের নিচে থাকা Save Changes চেপে সেটিংসটি সংরক্ষণ করুন। (শেষ)
—মঈন চৌধুরী