ভূতত্ত্ব বিভাগের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের জিও ফটোগ্রাফিক ক্লাব (জিপিসি) আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। বিভাগীয় এই প্রদর্শনীতে ঠাঁই পায় ভূতত্ত্ব বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যামেরায় ধারণ করা মুহূর্তগুলো।
২০১৩ সালে যাত্রা শুরু করে জিও ফটোগ্রাফিক ক্লাব। ভূতত্ত্ব নিয়ে পড়াশোনার অংশ হিসেবেই অনেক জায়গায় ফিল্ড ওয়ার্কে যেতে হয় শিক্ষার্থীদের। তাঁদের ক্যামেরাবন্দী দেশ-বিদেশের নানা ছবি প্রদর্শিত হয় এ আয়োজনে।
জিও ফটোগ্রাফিক ক্লাবের প্রেসিডেন্ট শরীফ মুশতাক বলেন, ‘ভবিষ্যতে প্রতিটি বিশেষ দিবসকে কেন্দ্র করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে চান তাঁরা।’
— আনিকা তাসনীম