ভূমিকম্প ও সুনামির আগাম সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য দেবে জিপিএস পদ্ধতি
প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য দেবে জিপিএস পদ্ধতি

ভূমিকম্প, সুনামি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। তাই এমন দুর্যোগ ক্ষয়ক্ষতি ঘটানোর আগে প্রতিটি মুহূর্তই মূল্যবান। যদি প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই সঠিক সতর্কবার্তা পাওয়া যেত? সম্প্রতি গবেষকেরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আগাম সংকেত পাওয়ার পদ্ধতি নিয়ে গবেষণা চালিয়েছেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা প্রাকৃতিক দুর্যোগের সংকেত পেতে জিপিএস প্রযুক্তির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নির্ণয়ে উপযোগী সেন্সর ব্যবহার করেছেন।
গবেষকেরা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জরুরি সংকেত পেতে এই প্রযুক্তির ব্যবহার করে আশানুরূপ সফলতা পাওয়ার দাবি করেছেন।
গবেষকদের ভাষ্য, জননিরাপত্তায় এ ধরনের প্রযুক্তি কাজে লাগতে পারে। এতে রিয়েল টাইম বা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তথ্য পাওয়া যায়। যেহেতু প্রাকৃতিক দুর্যোগের আগেই প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তথ্য পাওয়া গেলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর জন্য প্রস্তুত থাকা সহজ হয়। এ ছাড়া এ ধরনের সতর্কবার্তা স্মার্টফোনে পাঠানো সহজ হয়।

জিপিএস, সিসমিক সেন্সর ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সংকেত নির্ণয়ের সেন্সরগুলো একত্রে তৈরি সাশ্রয়ী এ প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা।