সম্প্রতি সবাইকে বেশ বড়সড় ঝাঁকুনি দিয়ে গেছে ভূমিকম্প। কবির ভাষায়, ‘ঝাঁকিয়ে চলে যায় ভূমিকম্প, রয়ে যায় তার রেশ।’ তো ভূমিকম্পের পর তার রেশ বা প্রভাব কীভাবে রয়ে গেছে, সেটাই দেখা যাক।

বাংলা সিনেমার সংলাপে
ওই, তুই আমার মেয়ের পথ থেকে সরে যা, নইলে আমার পোষা কুত্তারা তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে!
আস্তে চৌধুরী সাহেব, আমি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প পার করে এসেছি। ভাববেন না যে আপনার ওই সামান্য কয়টা কুকুরের ভয় দেখালেই আমি লেজ গুটিয়ে পালাব!

বাড়িভাড়া বৃদ্ধিতে
কী বলছেন, আংকেল! ভাড়া বাড়িয়েছেন এক মাসও হয়নি, এখনই আবার ভাড়া বাড়াবেন!
আরে, তখন কি আমি জানতাম আমার বিল্ডিং এত বড় ভূমিকম্পের পরও টিকা থাকব! জানলে তহন একবারেই চাইর গুণ ভাড়া বাড়াইতাম আর তোমাগোও কষ্ট একটু কম হইত।

খাওয়াদাওয়ার ক্ষেত্রে
কিরে বল্টু, তুই না প্রমিজ করেছিলি, নতুন বছর থেকে তুই ডায়েট শুরু করবি!
কী করে আর ডায়েট করব, বল! এখন খেতে বসলেই খালি ভূমিকম্প ফিল করি আর মনে হয়, এটাই বুঝি শেষ খাওয়া, তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারি না।