ভোক্তা-সন্তুষ্টি কমেছে আইফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভোক্তা-সন্তুষ্টি ইনডেক্সে আইফোনের স্কোর কমে গেছে আর বেড়ে গেছে স্যামসাং আর নকিয়ার। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেডনেট।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ভোক্তা সন্তুষ্টি ইনডেক্সে অ্যাপলের স্কোর ছিল ৮৩ কিন্তু ২০১৩ সালে তা নেমে এসেছে ৮১ তে। স্যামসাংয়ের স্কোর এক বছরে ৭১ শতাংশ থেকে বেড়ে ৭৬ হয়েছে। অ্যাপলের বিপরীতে স্যামসাংয়ের এই বাড়তি ভোক্তা-সন্তুষ্টির হার আগামী বছর থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি এস ৪ ভোক্তা-সন্তুষ্টি বাড়িয়েছে।গত এক বছরে নকিয়ার ভোক্তা-সন্তুষ্টিও বেড়েছে। ২০১২ সালে ভোক্তা-সন্তুষ্টি ইনডেক্সে নকিয়ার স্কোর ছিল ৭৫। এবছর তা বেড়ে ৭৬ হয়েছে। তবে এইচটিসির স্কোর কমে ৭৫ থেকে ৭২ হয়েছে।