ভোটারদের মন জয় করতে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জিততে চাইলে প্রার্থীদের উচিত এখন থেকেই ভোটারদের মন জয় করা। তবে সাধারণ পন্থায় মন জয় করার চেষ্টা না করে একটু ব্যতিক্রম পন্থায় চেষ্টা করা জরুরি। চলুন তাহলে দেখা যাক সেই ব্যতিক্রম পন্থাগুলো কী হতে পারে।

আঁকা: শিখা
আঁকা: শিখা

চ্যালাদের দিয়ে পোস্টার না লাগিয়ে প্রার্থীরা নিজেরাই নিজেদের ব্যানার-পোস্টার লাগাতে পারেন। এতে সবাই নিশ্চিত হবে, নেতা বড়ই করিতকর্মা।
আমার স্যার কিন্তু একদমই বিলাসিতা পছন্দ করেন না। তাই তিনি নিজের পোস্টার নিজেই লাগাইছেন।
তা ঠিক আছে। তবে পোস্টার লাগায়া ক্যান আমার দেয়াল নষ্ট করল, এই জরিমানা আগে পে করেন। নইলে খাম্বার লগে বাইন্ধা রাইখুম তোঁয়ারে!

আঁকা: শিখা
আঁকা: শিখা

দলবল নিয়ে ভোটারদের সঙ্গে দেখা না করে একা একা দেখা করতে হবে। যাতে কোনো প্রার্থীর ওপর ভোটারদের ক্ষোভ থাকলে তাকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিতে পারে।
স্যার, আগে বহুত বেডাগিরি দেখাইছেন। আজকা একলা পাইছি। আমিও একটু বেডাগিরি দেখাইতে চাই।
কিন্তু বেডাগিরি দেখাইলেও তো আমি দেখতে পারুম না। ভুলে চশমা আনি নাই।

আঁকা: শিখা
আঁকা: শিখা

যদিও প্রতীক পাওয়া ভাগ্যের ব্যাপার। তবু চেষ্টা–তদবির করে এমন প্রতীকে দাঁড়াতে হবে, যে প্রতীক জনগণের উপকারে আসে।
দেখছেন, আমি কিন্তু ঢেঁকি প্রতীকে দাঁড়াইছি। আমার এই প্রতীকটা দেইখা শহরের বাচ্চারা ঐতিহ্যবাহী ঢেঁকি জিনিসটা চিনতে সক্ষম হইব।
কিন্তু আপনার পোস্টারের প্রিন্ট এতই বাজে হইছে যে ঢেঁকিরে মনে হইতেছে কুমির। কী তামশা কন দেহি!
প্রার্থীরা ভোটারদের পান–বিড়ি দেন, এটা প্রচলিত নিয়ম। অথচ এই জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এমন কিছু দিতে হবে, যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী।

আঁকা: শিখা
আঁকা: শিখা

ভাইয়েরা আমার, অন্য প্রার্থীরা আপনাদের বিড়ি–সিগারেট দিলেও আমি সেগুলো দেব না। বলেন, আমার কাছে আপনারা কী চান?
ম্যাচ দেন, ম্যাচ।
নিজেকে যেভাবেই হোক ব্যতিক্রম প্রমাণ করতে হবে। সেটা যেকোনো উপায়ে করা যেতে পারে।

আঁকা: শিখা
আঁকা: শিখা

ভাইসব, সব প্রার্থী ব্যানার পোস্টার লাগায়া পরিবেশ দূষিত করলেও আমি কিন্তু কোনো ব্যানার–পোস্টার লাগাই নাই। লাগামু কী, ব্যানার–পোস্টার বানাই–ই নাই। আমি ব্যতিক্রম কি না বলেন?
অবশ্যই ব্যতিক্রম। আপনার মতো এমন কঞ্জুস প্রার্থী আমরা লাইফে দেখি নাই!