ভোডাফোনের ইন্টারনেট বিএমডব্লিউ গাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসের কাজ মানেই একসময় ছিল চেয়ার-টেবিলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা। কাজ করতে হতো শুধু টেবিলে থাকা কম্পিউটারে। বর্তমানে ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চলাফেরা। কিন্তু ইন্টারনেট আর ল্যাপটপ-ট্যাবলেটের যুগে অফিসের এ ধারণা দিন দিন বদলে যাচ্ছে। এখন অফিস করা মানে শুধু একটি ঘরের মধ্যে চেয়ার-টেবিলে বসে থাকা নয়। চলতে-ফিরতে গাড়িতেও এখন অফিসের কাজ করা যায়। অত্যাধুনিক মোবাইল প্রযুক্তিই এখন অফিসকে সব জায়গায় বসিয়ে দিচ্ছে। মোবাইল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভোডাফোন’ এবার আনছে ‘মেশিন টু মেশিন’ অর্থাৎ এমটুএম যোগাযোগপ্রযুক্তি। এ প্রযুক্তি কাজ করবে ছোট একটি সিম কার্ডের মাধ্যমে। আর সিম কার্ডটি লাগানো থাকবে বিএমডব্লিউ গাড়িতে। ফলে গাড়ির ভেতরেই সহজেই সারাটা সময় ইন্টারনেটে সংযুক্ত থাকা যাবে। শুধু তা-ই নয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে সেটি জরুরি নম্বরে ফোন করে জানিয়েও দেবে। ভোডাফোনের কর্মকর্তা পাউস গেরলাখ বলেন, এর জন্য কোনো গুগল কিংবা ভোডাফোন ব্র্যান্ডের গাড়ি আসছে না। জার্মানির তৈরি বিএমডব্লিউর যেকোনো গাড়িতে ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে এ সেবা চালু করা যাবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০১৫ সাল থেকে সব নতুন মডেলের গাড়িতেই এ সুবিধা দেওয়া সম্ভব হবে। —মোবাইল টুডে অবলম্বনে প্রদীপ সাহা