ভোলায় জমিজমার বিষয়ে ই-মেইলেআবেদন করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির ভোলার জনগণ কম্পিউটারে ঘরে বসে জমিজমা-সংক্রান্ত কাজ করতে পারবেন। জমিজমার বিভিন্ন বিষয়ের আবেদন করা যাবে ই-মেইলের মাধ্যমে। আবেদন জেলা প্রশাসনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে একটি এসএমএস পৌঁছে যাবে। যদি সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তার টেবিলে ফাইল জমা হয়ে থাকে, তবে মন্ত্রণালয় ঢাকা থেকে তা টের পাবে। গতকাল বুধবার ভোলায় ‘ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন-২০১১’ শীর্ষক সেমিনারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তী এসব কথা বলেন।সেমিনারে বক্তৃতা করেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসাইন, জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হাকিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, সহকারী কমিশনার মো. মাহবুব আলম, বাংলাদেশ কম্পিউটার সেন্টারের সহকারী প্রোগ্রামার মো. মাসুদ হাসান প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন এবং চাহিদার ব্যবধান কমানোর জন্য ই-নেতৃত্বের বিকাশ করা হবে। —ভোলা প্রতিনিধি