ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
ভোলায় গতকাল রোববার কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে তিন দিনের ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১২’ শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. খোন্দকার মোস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় আসা ১৫টি স্টল ঘুরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা দেখেন। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হাকীম, রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা জামান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমানসহ অনেকে। সভায় বক্তারা বলেন, ‘সরকারি সব অফিস ডিজিলাইজ করা হচ্ছে যেন, সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়’। মেলায় ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পুলিশ বিভাগের ডিজিটাল কার্যক্রম, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের কার্যক্রম,ই-শিক্ষাবিষয়ক প্রদর্শনী, সরকারি দপ্তরের সেবাসমুহ, প্রযুক্তিভিত্তিক চলচ্চিত্র, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বিনা মূল্যে ই-মেইল, ফেসবুক, স্কাইপি, আইডি খোলা ব্রাউজিংয়ের সুবিধা থাকছে। তথ্য প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কৌশল প্রদর্শন, তথ্য প্রযুক্তি ব্যবহারের সুফল সম্পর্কে ব্যবহারিক ধারণা ও ভোলা জেলার ই-সেবাকেন্দ্র সম্পর্কে ধারনা দেওয়া হবে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। —নেয়ামতউল্যাহ, ভোলা