ভোলায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে, অন্যথায় দেশ এগোবে না। গতকাল শনিবার ভোলায় নারীদের জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের অষ্টম ব্যাচের প্রশিক্ষণ শেষে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, ভোলা সরকারি বালক বিদ্যালয়ের সহকারী কম্পিউটার প্রোগ্রামার শহিদুল ইসলাম, প্রশিক্ষণার্থী ফারহানা খাতুন, মামুনুর রশিদসহ আরও অনেকে। —নেয়ামতউল্যাহ, ভোলা