ভ্যালেনটাইনস ডের উপহার স্মার্টফোন, ট্যাব
প্রিয়জনকে ভ্যালেনটাইনস ডে উপলক্ষে উপহার দেওয়ার কথা ভাবছেন? ফুল, চকলেট আর কসমেটিকসের পাশাপাশি প্রযুক্তিপণ্যও হতে পারে আকর্ষণীয় উপহার। প্রথাগত উপহারের পাশাপাশি প্রযুক্তিপণ্য হিসেবে মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, পেনড্রাইভ, আইপডের চাহিদা বাড়ছে।চাইলে বাজারে থাকা সাশ্রয়ী দামের স্মার্টফোন ও ট্যাবলেট উপহার দিয়েও প্রিয়জনকে খুশি করতে পারেন। সম্প্রতি ভারতের অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি নামের একটি প্রতিষ্ঠান গবেষণা করে দেখেছে, ভ্যালেনটাইনস ডে উপলক্ষে উপহারের বাজেট কমিয়ে ফেলেছেন অনেকেই। এ দিনটি উপলক্ষে বড়জোর দুই হাজার থেকে চার হাজার টাকা বাজেট রাখেন যুগলেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।রোমান্টিক এ দিনটি ঘিরে অবশ্য দামী গহনা বা দামী পোশাকের প্রতি তেমন চাহিদা দেখতে পায়নি ভারতের ওই গবেষণা প্রতিষ্ঠানটি।ভারতের ২০ থেকে ৩০ বছর বয়সী ২৫০ জন যুগলের মধ্যে ভ্যালেনটাইনস ডে’র উপহার সংক্রান্ত এ গবেষণা চালানো হয়েছিল।