ভ্রমণ সহজ করবে আমাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাজন ভ্রমণ সেবা দেবে
আমাজন ভ্রমণ সেবা দেবে

মানুষের ভ্রমণে দরকারি সেবাগুলো সহজ করতে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন। বড় শহরগুলোর হোটেল ও রিসোর্ট বুকিংয়ের মতো সেবা দিতে আমাজন বিশেষ ভ্রমণ বিভাগ খুলছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এ তথ্য জানিয়েছে। 
কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? আপনার হোটেল বুকিং কিংবা টিকিট কেনা দরকার? আমাজনের ওয়েবসাইট থেকেই হয়তো তা কেনা যাবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই প্রাথমিকভাবে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে এই সেবা শুরু করতে পারে আমাজন। 
আমাজনের এই সেবার ক্ষেত্রে বিভিন্ন হোটেল তাদের কক্ষ, প্রাপ্যতা, খরচ, ছবি প্রভৃতি তথ্য আমাজনে দিয়ে রাখবে আর ক্রেতা যে খরচে বুকিং দেবেন তা থেকে আমাজনকে ১৫ শতাংশ দেবে ওই হোটেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিভিন্ন হোটেলের সঙ্গে আমাজন কর্তৃপক্ষ যোগাযোগ শুরু করেছে। 
অবশ্য এই ভ্রমণসেবা দিতে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আমাজন কর্তৃপক্ষ।