ভ্রমরের অনুকরণে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রমর
ভ্রমর

চঞ্চল বাতাসের মধ্য দিয়ে উড়ে চলার সময়ও দারুণভাবে শরীরের ভারসাম্য রাখতে পারে ভ্রমর। ছোট্ট প্রাণীটির এই অসাধারণ দক্ষতা নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা এই ভ্রমরের অনুকরণে রোবটযান তৈরি করবেন, যা খারাপ আবহাওয়ায়ও অনায়াসে উড়তে পারবে। এলোমেলো বাতাসে ভ্রমরের উড়ন্ত ভ্রমরের গতিবিধি পর্যবেক্ষণে গবেষকেরা দেখতে পান, ভারসাম্য রাখতে প্রাণীটি গতি কমিয়ে দেয়। এতে তারা গতিপথ ঠিক রাখতে বেশি শক্তি ব্যয় করার সুযোগ পায়। গবেষক দলের প্রধান শ্রীধর রবি বলেন, চরম প্রতিকূল আবহাওয়ায় ভ্রমরের ভারসাম্য বজায় রাখার বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাণীটির অনুকরণে তাঁরা একটি ছোট আকারের উড়ন্ত রোবটের নকশা তৈরির চেষ্টা করছেন। বিবিসি।