প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরে, তুই না সব সময় শার্ট পরতি, আজকে হঠাৎ টি-শার্ট পরে বাইক চালাচ্ছিস কেন?
খবরে দেখলাম শার্টের বোতাম খুলে বাইক চালানোর কারণে মন্ত্রী মহোদয় বোতাম লাগাতে বাধ্য করেছেন। তাই আর রিস্ক নিলাম না!
কী দিন এল, আগে ঘরের মুরব্বিরা শার্টের বোতাম লাগাতে বলতেন। আর এখন বাইরে মন্ত্রী মহোদয় বোতাম লাগাতে বলেন!
আরে হতাশ হচ্ছিস কেন? মন্ত্রী তো বয়সে আমাদের বড়ই, সেই হিসাবে তিনিও মুরব্বি।
ঘটনা কী? মন্ত্রী তোরে কান ধরে ওঠবস করাল কেন?
আরে মন্ত্রী মহোদয় আমারে কান ধরতে বলেন নাই। আমিই মন্ত্রীরে দেইখা ভয়ের ঠ্যালায় কানে ধরে ওঠবস করা শুরু করছিলাম।