ভয়কে জয় করার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব শেষ। দর্শক প্যান্ডেলের একপাশে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী। উৎসব কেমন লাগল জানতে চাইলেই একজন বলল, ‘ইন্টারনেট সম্পর্কে আসলে কিছু জানি না। তবে ইন্টারনেট নিয়ে ভয় ছিল। এই ভয় এখন কেটে গেছে।’ এই ভয় কাটার দলে আরও অনেকেই আছে, যারা এই প্রথম ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব থেকে। ২২ সেপ্টেম্বর মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে হয়ে গেল এ উৎসব।অনেক শিক্ষার্থীর ইন্টারনেট-ভীতির মতো উৎসব নিয়েও ভয় ছিল। প্রায় প্রতিদিনই হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। আগের রাতেও আকাশে বিদ্যুৎ চমকেছে। তবে ভোরের আকাশ সেই ভয় আর রাখেনি। সকাল আটটার মধ্যেই মৌলভীবাজার বন্ধুসভার সদস্যরা উৎসবস্থলে হাজির। শুধু হাজিরই নয়, যাঁর যাঁর দায়িত্ব বণ্টন আগেই করা ছিল। একদম নকশামতো সবাই প্রস্তুত।এখানে, এখানেতখনো প্রতিযোগীদের তালিকা প্রস্তুত হয়নি। যন্ত্র দেড় শ থেকে ৫০ জনকে বাছাই করছে। এই ফাঁকে চলছে দর্শকদের মধ্যে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। উপস্থাপক সবার জন্য কুইজ বলছেন। কিন্তু যারা বসে আছে, তাদের হাত তোলাটাই আগে চোখে পড়ে। উপস্থাপক যারা দাঁড়িয়ে তাদের সুযোগ দিতে যখন বললেন, কোন দিকের জন্য বলব। তখন সবদিক থেকেই চিৎকার ওঠে—এখানে, এখানে...।দ্বিতীয়বার অংশগ্রহণ এবং...মৌলভীবাজারের গতবারের আই-জিনিয়াস ইবতেসাম নওশিন নিবন্ধন বুথে হাজির। তার কথা, ‘আমি অংশ নিতে পারব?’ পারবে কি না নিশ্চিত হতে কথা হলো গ্রামীণফোন কর্মকর্তাদের সঙ্গে। তাঁরা কোথাও কথা বলে জানালেন, পারবে। নাম নিবন্ধন করে প্রতিযোগিতায় যোগ দিল সেও। প্রাথমিক বাছাই, দশজনের দলে অংশগ্রহণ—দুটোতেই উত্তীর্ণ। এবার চূড়ান্ত দশজনের প্রতিযোগিতা। ঝটপট ব্রাউজিং করে উত্তর দিয়ে লাফিয়ে ওঠে সে। আবারও আই-জিনিয়াস। তখন তার দুই হাতে দুটি বিজয় চিহ্ন। মুখে উল্লাস, ‘আবার ঢাকা যাব!’