ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র
১। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত খ. রূপগত গ. স্থানগত ঘ. সময়গত
২। মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত?
ক. প্রাকৃতিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ ঘ. অর্থনৈতিক পরিবেশ
৩। নিয়ন্ত্রণের মানদণ্ড কোনটি?
ক. পরিকল্পনা খ. সংগঠন গ. নির্দেশনা ঘ. সমন্বয়সাধন
৪। এক মালিকানা ব্যবসায় থেকে ব্যবস্থাপনাকে পৃথক করা যায় না কেন?
ক. মালিক একজন বলে খ. অসীম দায় থাকার কারণে
গ. স্বল্প মূলধনের জন্য ঘ. পৃথক সত্তা না থাকায়
৫। যে দলিলের মাধ্যমে জাহাজের মালিক পণ্য বহনের জন্য জাহাজ ভাড়া দেয় তাকে কী বলে?
ক. বহনপত্র খ. নৌ-ভাটকপত্র গ. আগমনপত্র ঘ. লেখ
৬। ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলতে কী বোঝায়?
ক. নীতির প্রতি আনুগত্য খ. সবার প্রতি সমান আচরণ
গ. যথাসময়ে যথাস্থানে অবস্থান
ঘ. একাধিক নির্দেশনার সামঞ্জস্যতা
৭। ব্যাংক অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্যসংখ্যা—
ক. ২ খ. ১০ গ. ২০ ঘ. ৫০
৮। কোম্পানির প্রথম সাধারণ সভাটি মূলত কাদের?
ক. সাধারণ শেয়ারহোল্ডারগণের খ. পরিচালকমণ্ডলীর
গ. পাওনাদারগণের ঘ. ব্যবস্থাপনা প্রতিনিধিগণের
৯। একজন ডাক্তার কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে তার নাম ব্যবহারের অনুমতি দিলে ওই ডাক্তারকে বলে—
ক. ঘুমন্ত অংশীদার খ. নামমাত্র অংশীদার
গ. কর্মী অংশীদার ঘ. সাধারণ অংশীদার
১০। নিবন্ধিত অংশীদারির ক্ষেত্রে নিচের কোন অধিকারটি সৃষ্টি হয়?
ক. চুক্তিজাত অধিকার আদায়ের জন্য মামলা
খ. কৃত্রিম ব্যক্তিসত্তা লাভের অধিকার
গ. ১০০ টাকার কম পাওনা আদায়ের জন্য মামলা
ঘ. সম্মিলিতভাবে চুক্তি মেনে চলার অধিকার
# অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিস নুসরাত তিন বছর আগে একটি প্রাইভেট ফার্মে যোগদান করেছেন। বেতন যা পান তাতে তিনি খুশি। কিন্তু এখনো তাঁর চাকরিটি স্থায়ীকরণ করেনি কর্তৃপক্ষ। তাই তাঁর মন প্রায়ই খারাপ থাকে। এরূপ অবস্থায় ভালো চাকরি পেলে তিনি চলে যাবেন বলে ভাবছেন।
১১। মাসেলার চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী মিস নুসরাত বর্তমানে চাহিদার কোন ধাপে অবস্থান করছেন?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
১২। মিস নুসরাতকে প্রতিষ্ঠানে ধরে রাখতে হলে, প্রতিষ্ঠানের প্রধানের করণীয় হলো—
i. বেতন বৃদ্ধি করা ii. চাকরির নিশ্চয়তা প্রদান
iii. পদোন্নতি দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৩। সংঘ স্মারকের ধারা কয়টি?
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
# উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ক পাইকারি বাজার থেকে কমলালেবু কিনে ছোট আকারের কমলা এবং বড় আকারের কমলাগুলোকে আলাদা করে খুচরা বাজারে বিক্রয় করে। ছোট পরিধির ব্যবসায় হলেও তার ব্যবসায়িক সফলতা আশাব্যঞ্জক।
১৪। জনাব ক-র এ কাজকে বলা হবে—
i. প্রমিতকরণ ii. পর্যায়িতকরণ iii. বিভাগীয়করণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
১৫. জনাব ক-র ব্যবসায়িক সফলতার কারণ কী?
ক. ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক খ. স্বল্প পরিসরের ব্যবসায়
গ. অসীম দায়ের সুবিধা ঘ. কমলার অত্যধিক চাহিদা
১৬। যৌথ মূলধনী কোম্পানির মূল দলিল কোনটি?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. নিবন্ধনপত্র ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
১৭। কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার কত দিনের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান করা বাধ্যতামূলক?
ক. ৩০ থেকে ৯০ খ. ৩০ থেকে ১২০
গ. ৩০ থেকে ১৫০ ঘ. ৩০ থেকে ১৮০
১৮। সমবায়ে অর্জিত মুনাফার শতকরা কত ভাগ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?
ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০%
১৯। সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
ক. ২ খ. ৩ গ. ৬ ঘ. ৭
২০। নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থের উৎস?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. বীমা সংস্থা
গ. ঋণপত্র বিক্রয় ঘ. সঞ্চিতি তহবিল
২১। শিল্প হলো—
i. রূপান্তরকরণ ii. প্রক্রিয়াকরণ iii. সংযোজিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাম্প্রতিককালে টেলিভিশন বিজ্ঞাপন দেখে সামি চিন্তায় পড়ে গেল। তার চিন্তার কারণ হলো, প্রচারিত বিজ্ঞাপনটি ব্যবসায়ের কোন বিষয়ের অন্তর্ভুক্ত?
২২। সামির মতে, টেলিভিশন বিজ্ঞাপনটি ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করছে?
ক. স্থানগত খ. প্রচারগত গ. স্বত্বগত ঘ. কালগত
২৩। টেলিভিশন বিজ্ঞাপনটি কোন কাজে অন্তর্ভুক্ত?
ক. বাণিজ্যের খ. ক্রয়-বিক্রয়ের
গ. সহায়ক কার্যাবলির ঘ. শিল্পের
২৪। বাংলাদেশের সমবায় অধ্যাদেশ ২০০১ অনুযায়ী জাতীয় সমবায় সমিতির ন্যূনতম সদস্যসংখ্যা কত?
ক. ২ খ. ৭ গ. ১০ ঘ. ২০
# উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩০ জন সদস্য নিবন্ধন কার্যসম্পাদন করে একটি ব্যবসায় স্থাপন করলেন। ব্যবসায়টি স্থাপনের সময় তাঁরা স্মারকলিপি তৈরি করলেও পরিমেল নিয়মাবলি তৈরি করেননি। পরে নির্ধারিত সময়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কারণে তাঁদের ব্যবসায়ের বিলোপসাধন ঘটে।
২৫। ৩০ জন সদস্য মিলে নিচের কোন ব্যবসায়টি গঠন করেছিল?
ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি খ. পাবলিক লিমিটেড কোম্পানি গ. ব্যবসায় জোট ঘ. সমবায় সমিতি
২৬। পরিমেল নিয়মাবলির বিকল্প হিসেবে তাঁরা কোন দলিলটি নিবন্ধকের নিকট জমা দিয়েছিলেন?
ক. কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১
খ. কোম্পানি আইনে বর্ণিত তফসিল-৫
গ. কোম্পানি আইনে বর্ণিত তফসিল-৭
ঘ. কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১১
২৭। কোম্পানির জীবদ্দশায় প্রথম সাধারণ সভাকে কী বলে?
ক. বার্ষিক সাধারণ সভা খ. পরিচালকগণের সভা
গ. বিধিবদ্ধ সভা ঘ. জরুরি সভা
২৮। Terry and Franklin প্রাতিষ্ঠানিক মানবীয় ও বস্তুগত সম্পদ বলতে কয়টি উপাদান অন্তর্ভুক্ত করেছেন?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
২৯। কেন যেকোনো প্রতিষ্ঠানের জন্য সংগঠন প্রয়োজন?
ক. এর মাধ্যমে কর্মীদের আদেশ দেওয়া হয়
খ. প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণব্যবস্থা আরোপ করা হয়
গ. প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্ব বণ্টন করা হয়
ঘ. এটি নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে
# অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
NI Limited বিক্রয় বৃদ্ধি করার জন্য তাদের বিক্রয় কার্যক্রমকে জেলাভিত্তিক বিভিন্ন ভাগে ভাগ করেছে। এ লক্ষ্যে তারা প্রতি জেলাতে বিক্রয় ব্যবস্থাপকও নিয়োগ দিয়েছে। এর ফলে অতি সহজেই তারা তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেও বলে আশা রাখে।
৩০। NI Limited-এ কোন ধরনের সংগঠন ব্যবহূত হয়েছে?
ক. সরলরৈখিক খ. কার্যভিত্তিক
গ. আঞ্চলিক ঘ. আন্তর্জাতিক
৩১। প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী, এর কারণ হলো এর মাধ্যমে—
i. বিশেষায়ণের সুযোগ সৃষ্টি হবে ii. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সহজ হবে iii. ক্রেতাদের পরামর্শ পাওয়া সহজ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। ইংরেজি Motivation শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
ক. Movre খ. Movere গ. Movare ঘ. Movary
৩৩। জাপান থেকে গাড়ি কিনে এনে স্থানীয় বাজারে বিক্রয়ের ব্যবসায়কে কী বলা হবে?
ক. আমদানি খ. রপ্তানি গ. পুনঃরপ্তানি ঘ. ক্রয়
৩৪। আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
ক. আব্রাহাম মাসলো খ. জর্জ আর টেরি
গ. ম্যাকগ্রেগর ঘ. হেনরি ফেওল
৩৫। কাজগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করে সংগঠন কাঠামো দাঁড় করানো হলো, তাকে কোন ধরনের সংগঠন কাঠামো বলে?
ক. সরলরৈখিক খ. কার্যভিত্তিক গ. আঞ্চলিক ঘ. গ্রিড
# উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে মিস জাহান তার আরও ৯ বন্ধুকে নিয়ে অবাধে শেয়ার হস্তান্তর করা যায় না এমন একটি ব্যবসায় সংগঠন গঠন করেছিল। ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় তারা ব্যবসায়টির পরিধি বাড়াতে চায়। এ জন্য শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয় করতে উদ্যোগী হয়।
৩৬। মিস জাহানের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?
ক. অংশীদারি খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি ঘ. সমবায় সমিতি
৩৭। শেয়ারবাজারে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে মিস জাহানের ব্যবসায়ের প্রকৃতিতে যে পরিবর্তন আনতে হবে, তার সঙ্গে বর্তমান ব্যবসায়ের কোন ক্ষেত্রে পার্থক্য হবে।
ক. কৃত্রিম ব্যক্তিসত্তার সৃষ্টি হবে
খ. সংগঠনটির নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি ব্যবহার করতে হবে
গ. বিবরণপত্র তৈরি ও প্রচার করতে হবে
ঘ. সদস্যসংখ্যা ৫০ জনে সীমিত রাখতে হবে
৩৮। সুপারভাইজার কোন স্তরের ব্যবস্থাপক?
ক. উচ্চ খ. মধ্যম গ. নিম্ন ঘ. উচ্চ-মধ্যম
৩৯। একজন অধস্তন একজনমাত্র ঊর্ধ্বতনের নিকট হতে নির্দেশ পাবে, এটি ব্যবস্থাপনা কোন নীতির বিষয়বস্তু?
ক. নির্দেশনার ঐক্য খ. আদেশের ঐক্য
গ. শৃঙ্খলা ঘ. নিয়মানুবর্তিতা
৪০। কাজের মাধ্যমে প্রশিক্ষণের পদ্ধতি হলো—
i. পদ পরিবর্তন ii. সেমিনার iii. কোচিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# উত্তর ছাপা হবে আগামীকাল
ঢাকা সিটি কলেজ