ম ডে ল টে স্ট - ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। আধুনিক সমাজকল্যাণের বৈশিষ্ট্য কোনটি?

ক. সাময়িক ও তাত্ক্ষণিক সমাধান

খ. সমস্যার স্থায়ী সমাধান

গ. দানশীলতা

ঘ. মানবিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য

২। স্থানীয় সরকারব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী?

ক. উপজেলা পরিষদ খ. জেলা পরিষদ

গ. ইউনিয়ন পরিষদ ঘ. সিটি করপোরেশন

৩। নৃ শব্দের অর্থ কী?

ক. নৃতত্ত্ব খ. মানুষ গ. উদ্ভিদ ঘ. নেতা

৪। শেরেবাংলা এ কে ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৩ সালে খ. ১৮৭৪ সালে

গ. ১৮৭৫ সালে ঘ. ১৮৭৬ সালে

৫। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. প্লেটো খ. অ্যারিস্টটল

গ. কার্ল মার্ক্স ঘ. অ্যাডাম স্মিথ

৬। শিল্পায়নের নেতিবাচক প্রভাব কোনটি?

ক. নতুন নতুন চাহিদা সৃষ্টি

খ. পেশাগত দুর্ঘটনা

গ. আধুনিক নগরের প্রসার

ঘ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

৭। কোনটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি?

ক. রাস্তাঘাটের উন্নয়ন

খ. পুলিশের জনবল বৃদ্ধি

গ. আইনশৃঙ্খলা উন্নয়ন

ঘ. বন্যার্তদের সাহায্য প্রদান

৮। ‘জনসমষ্টি হলো একই অঞ্চলে বসবাসকারী এক বা একাধিক গোষ্ঠীর সমষ্টি।’—উক্তিটি কার?

ক. অগবার্ন ও নিমকফ খ. ম্যাকাইভার ও পেজ

গ. জি. উইলসন ঘ. আর. এ. স্কিডমোর

৯। ‘জাকাত’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. ওয়াক্ফ খ. দানশীলতা

গ. বৃদ্ধি এবং পবিত্রতা ঘ. সদকাহ

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের দাও।

পিতৃমাতৃহীন শিশু সুমন সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানে বাস করে। বন্যায় সুমনের এলাকা ক্ষতিগ্রস্ত হলে তার এলাকার লোকজন অপর একটি জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করে।

১০। উদ্দীপকে সুমন কী ধরনের প্রতিষ্ঠানে বাস করে?

ক. সরাইখানা খ. শিশু পরিবার

গ. শিশুপল্লি ঘ. ডে-কেয়ার সেন্টার

১১। সুমন-এর এলাকায় জনগণ যে ত্রাণ সহায়তা গ্রহণ করে তা যে ধরনের কর্মসূচি—

i. সামাজিক সাহায্য ii. সামাজিক আইন

iii. সমাজসেবা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

১২। সমাজকর্মের স্বীকৃত মূল্যবোধ কোনটি?

ক. জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি

খ. স্বেচ্ছামূলক দান

গ. দানশীলতা ঘ. নারীর অধিকার প্রতিষ্ঠা

১৩। যে পরিবারে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কোনো সদস্য থাকে না তাকে কী ধরনের পরিবার বলা হয়?

ক. একক পরিবার খ. অনু পরিবার

গ. যৌথ পরিবার ঘ. এক-পত্নিক পরিবার

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বহু বছর আগের কথা। যে সময় যাতায়াত ব্যবস্থা ছিল অনুন্নত। একদা জনাব আফজাল হোসেন হেঁটে এক জায়গা থেকে দূরে অন্যত্র গমনের সময় অপরিচিত এলাকায় সন্ধ্যা ঘনিয়ে আসে। তিনি দেখেন, রাস্তার পাশে একটি গৃহ, যেখানে আহার ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে।

১৪। উদ্দীপকে জনাব আফজাল হোসেন যে প্রতিষ্ঠান থেকে আহার ও বিশ্রামের সাহায্য নেন, সেটি কী ধরনের প্রতিষ্ঠান?

ক. লঙ্গরখানা খ. এতিমখানা

গ. সরাইখানা ঘ. ধর্মগোলা

১৫। উদ্দীপকে আফজাল হোসেনকে সহায়তাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম কোন ধরনের সমাজকল্যাণ?

ক. আধুনিক সমাজকল্যাণ

খ. সনাতন সমাজকল্যাণ

গ. পথিকের কল্যাণ ঘ. সমাজসেবা

১৬। বৌদ্ধ ধর্মের প্রবক্তা কে?

ক. গৌতম বুদ্ধ খ. রামকৃষ্ণ পরমহংস দেব

গ. শ্রী-কৃষ্ণ ঘ. শ্রী-চৈতন্য দেব

১৭। কোনটি পেশার মানদণ্ড?

ক. কায়িক পরিশ্রম খ. সবার সমান সুযোগ

গ. সমাজসেবা ঘ. জনকল্যাণমুখিতা

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কবীর সাহেব ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে সুখে গ্রামে বসবাস করেন। সম্প্রতি তাঁর ছেলের ঢাকায় চাকরি হওয়ায় ছেলে, ছেলের বউ, নাতি, নাতনি শহরে বসবাস শুরু করে। ছেলের বউও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেয়। গ্রামে কবীর সাহেব ও তাঁর স্ত্রী এবং কবীর সাহেবের মেয়েটি নিরাপত্তাহীন হয়ে পড়ে।

১৮। কবীর সাহেবের ছেলের ঢাকায় গমনের কারণকে সমাজকল্যাণের দৃষ্টিকোণ থেকে কীভাবে মূল্যায়ন করা যায়?

ক. শিল্পায়ন ও শহরায়ন

খ. আধুনিক সমাজব্যবস্থা

গ. সামাজিক নিরাপত্তা

ঘ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়

১৯। উদ্দীপকে শিল্প-বিপ্লবের কোন নেতিবাচক দিকের ইঙ্গিত রয়েছে?

ক. মূল্যবোধের অবক্ষয়

খ. পারিবারিক ভাঙন ও নিরাপত্তাহীনতা

গ. মাদকাসক্তি ও কিশোর অপরাধ

ঘ. পেশাগত দুর্ঘটনা বৃদ্ধি

২০। ‘অবরোধবাসিনী’ গ্রন্থের রচয়িতা কে?

ক. নওয়াব ফয়জুন্নেসা খ. বেগম রোকেয়া

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম

২১। নিচের কোন আইনে বিবাহ রেজিস্ট্রি করাকে বাধ্যতামূলক করা হয়েছে?

ক. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ খ. যৌতুক নিরোধ আইন ১৯৮০

গ. নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩

ঘ. পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫

২২। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?

ক. ১৯৩৭ সালে খ. ১৯৩৮ সালে

গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪০ সালে

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও

জনাব ‘ক’ তাঁর এলাকার জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণার্থে কাজ করেন। সম্প্রতি তিনি এলাকায় বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধকল্পে জনগণকে সচেতন করে তুলছেন।

২৩। উদ্দীপকে জনাব ‘ক’ মানবকল্যাণে কাজ করার সময় কী মূল্যবোধ অনুসরণ করেন?

ক. পারস্পরিক সাহায্য খ. গণতান্ত্রিক অধিকার

গ. সবার সমান সুযোগ ঘ. সম্পদের সদ্ব্যবহার

২৪। উদ্দীপকে জনাব ‘ক’ এলাকার উন্নয়নে যে প্রক্রিয়া বেছে নেন—

i. সমস্যা চিহ্নিতকরণ

ii. অনুকূল জনমত তৈরি

iii. সবার সমান সুযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫। আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?

ক. স্যার সৈয়দ আহমেদ খান

খ. হাজি শরীয়তউল্লাহ

গ. হাজি মুহম্মদ মুহসীন

ঘ. রাজা রামমোহন রায়

২৬। ‘শিল্প-বিপ্লব’ প্রত্যয়টির নামকরণ করেন কে?

ক. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার খ. আরনল্ড টয়েনবি

গ. ম্যাকাইভার ও পেজ ঘ. ওয়ার্নার এ বোহেম

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৮৩২ সালের ঘটনা। সে সময় হিন্দু ঘরের বৌয়ের স্বামী মারা গেলে মেয়েদের বাকি জীবন বৈধব্য বরণ করতে হতো। ১৮৫৬ সালে একজন সমাজসংস্কারকের উদ্যোগে একটি আইন পাস হয়। এর পর থেকে হিন্দু বিধবাদের বিয়ে বৈধতা লাভ করে।

২৭। ১৮৫৬ সালে কোন সমাজসংস্কারকের নেতৃত্বে হিন্দু বিধবা আইন পাস হয়?

ক. রাজা রামমোহন রায়

খ. হাজি শরীয়তউল্লাহ

গ. স্যার সৈয়দ আহমেদ খান

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৮। রাষ্ট্রের উপাদান কয়টি?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

২৯। কোনটি জনসমষ্টির বৈশিষ্ট্য?

ক. অভিন্ন স্বার্থ খ. অভিন্ন ধর্ম

গ. অভিন্ন খাদ্যাভ্যাস ঘ. অভিন্ন আইন

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাবা, মা, ভাই, বোনসহ রাহুল একটি পরিবারে বসবাস করে। সে পড়াশোনা ও আচার-আচরণে ভালো। অন্যদিকে করিম তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সঙ্গে অপর একটি পরিবারে বাস করে। একসময় করিম হঠাত্ করেই মাদকাসক্ত হয়ে পড়ে।

৩০। উদ্দীপকে রাহুল-এর পরিবারের ভূমিকা কী?

ক. সমাজসংস্কার

খ. সামাজিকীকরণ ও সন্তান প্রতিপালন

গ. অপরাধ দূরীকরণ ও মাদকাসক্তি প্রতিরোধ ঘ. সামাজিক স্বীকৃতি

৩১। করিমের মাদকাসক্ত হওয়ার পেছনে কী ধরনের পারিবারিক আবহ দায়ী?

i. মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ না হওয়া

ii. পারিবারিক ভাঙন iii. নিরাপত্তাহীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii

৩২। শিল্পায়ন ও শহরায়নের ফলে উদ্ভূত সামাজিক সমস্যা কোনটি?

ক. গণতন্ত্রের বিকাশ

খ. সৃজনশীল পেশার বিকাশ

গ. সামাজিক বিচ্ছিন্নতা

ঘ. মূল্যবোধের অবক্ষয়

৩৩। ‘দেবোত্তর’ শব্দটির সঙ্গে কোন ধর্মাবলম্বীরা সম্পৃক্ত?

ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

৩৪। ‘অহিংসা পরম ধর্ম’—কোন ধর্মের আদর্শ?

ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

# উদ্দীপকটি পড়ে ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।

দরিদ্র কৃষক মনসুর আলীর ছেলে শহরে গমন করে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করে।

৩৫। শিল্প বিপ্লবের ফলে উদ্দীপকে বর্ণিত মনসুর আলীর ছেলে কী সুবিধা প্রাপ্ত হয়?

ক. পেশার পরিবর্তন ও সৃজনশীল প্রতিভার বিকাশ

খ. পেশার সমাজকল্যাণের বিকাশ

গ. মূল্যবোধের বিকাশ ঘ. শিক্ষার বিকাশ

৩৬। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়?

ক. ১৯৭৪ সালে খ. ১৯৮০ সালে

গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৫ সালে

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রায়হান সমাজকল্যাণে উচ্চতর ডিগ্রিধারী হয়ে একটি কলেজে কর্মরত। অন্যদিকে তাঁর ভাই ট্যাক্সিচালক। দুজনেই স্বাবলম্বী।

৩৭। রায়হানের কাজকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

ক. সৃজনশীলতা খ. সমাজকল্যাণ

গ. পেশা ঘ. বৃত্তি

৩৮। রায়হানের ভাই-এর কাজ কোন ধরনের?

i. পেশা ii. বৃত্তি iii. ট্যাক্সিচালনা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৯। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়?

ক. ১৮২৯ সালে খ. ১৮৫৬ সালে

গ. ১৯২৯ সালে ঘ. ১৯৩৩ সালে

৪০। বিবাহের ভূমিকা কোনটি?

ক. জনসেবা খ. জনকল্যাণ

গ. সমাজসেবা ঘ. সামাজিকীকরণ।

# উত্তর ছাপা হবে আগামীকাল