ম ডে ল টে স্ট - ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে লেখকের মতে শিক্ষার উদ্দেশ্য কী?

ক. জ্ঞান বৃদ্ধি খ. খবর প্রেরণ

গ. স্বশিক্ষিত করা

ঘ. যোগ্য করে তোলা

২। ‘উর্ণাজাল’ শব্দের অর্থ কী?

ক. মাকড়সার জাল

খ. উইপোকার ঘর

গ. ছোট জাল ঘ. ঘুণপোকার জাল

৩। কবির মতে, কারা দেশের প্রাণশক্তি হিসেবে কাজ করে?

ক. শিক্ষক সমাজ খ. বৃদ্ধ সমাজ

গ. বিদ্রোহী সমাজ ঘ. তরুণ সমাজ

৪। হরিমতি ও সুমতি কয়জন যমদূরের চোখে পড়ে?

ক. তিনজন খ. চারজন

গ. ছযজন ঘ. পাঁচজন

৫। আঠারা বছর বয়স কী করতে জানে না?

ক. লড়াই করতে খ. কাঁদতে

গ. হাসতে ঘ. স্বপ্ন দেখতে

৬। ‘রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি?’—কে, কাকে বলেছিল?

ক. মৃত্যুঞ্জয়, বিলাসীকে

খ. বিলাসী, ন্যাড়াকে

গ. ন্যাড়া মৃত্যুঞ্জয়কে

ঘ. বিলাসী, মৃত্যুঞ্জয়কে

৭। ‘সোনার তরী’ কবিতায় ‘আমি একেলা’ বলতে বোঝানো হয়েছে—

ক. নিঃসঙ্গ কবিকে

খ. নিঃসঙ্গ কৃষককে

গ. নিঃসঙ্গ মাঝিকে ঘ. নৌকাকে

৮। ‘কী প্রতিজ্ঞা করিতে হইবে? তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কী লেখা হয়, তাহা না দেখিয়া দস্তখত করা, একই কথা? এ উক্তিতে প্রকাশ পেয়েছে—

ক. পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গির

খ. রুচিশীল মানসিকতার

গ. কৌতুক রসের ঘ. উন্মাদনার

৯। HIV-এর এর পূর্ণ রূপ কোনটি?

ক. Human Immune Deficiency Virus

খ. Human Immune Direct Virus

গ. Human Immune Virus

ঘ. Human Immune Defferent Virus

১০। ‘লেখক সাহিত্যে একধরনের সত্যকে তুলে ধরেন’, এ সত্যটি হচ্ছে—

ক. শিল্প সত্য খ. বাস্তব সত্য

গ. কল্পিত সত্য ঘ. অলৌকিক সত্য

১১। কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে ‘ডক্টর অব লিটারেচার’ উপাধি দিয়েছে?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

গ. মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

ঘ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

১২। ‘রম্ভার কাঁদি’ শব্দের অর্থ কী?

ক. ছিচ কাঁপুনে খ. হূদয়বিদারক

গ. খেজুরের ছড়া ঘ. কলার ছড়া

১৩। ‘হূদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী’—এ পঙিক্ততে প্রকাশ পেয়েছে কবির—

i. প্রেমের অনুরাগ

ii. হূদয়াবেগ iii. রূপমুগ্ধতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৪। গৌরীদান কী?

ক. গরুদান খ. আট বছরের মেয়েকে বিয়ে দেওয়া

গ. বিদেশভ্রমণ

ঘ. গরিবদের দান করা

# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ থেকে ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কণা একজন ডিগ্রি পাস মেয়ে। ছাত্রজীবনে সে অত্যন্ত মেধাবী ছিল। কিন্তু বিয়ের পর কণার জীবনটা একেবারে পাল্টে যায়। সংসারের কাজকর্ম করে আর অন্য কিছু করতে মন চায় না। তার খুব ইচ্ছা ছিল চাকরি করার, কিন্তু স্বামী বড় চাকুরে হওয়ার সুবাদে সে সংসার সামলানোই প্রধান কর্তব্য হিসেবে বেছে নেয়।

১৫। উদ্দীপকে উল্লিখিত কণার মানসিকতায় কী প্রকাশ পায়?

ক. অহংকারী খ. দাসত্ব

গ. ধার্মিক ঘ. দায়িত্বশীল

১৬। প্রবন্ধের আলোকে উদ্দীপকের মূল সুর কী?

ক. স্বামীর করুণা খ. প্রেম

গ. গাঢ়তা ঘ. মানসিক দাসত্ব

১৭। উদ্দীপকের বিষয়বস্তু প্রবন্ধের বিষয়বস্তু এক, কারণ—

i. পুরুষশাসিত সমাজ

ii. নারীসত্তায় দাসত্ব

iii. সমাজের পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৮। ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’—কোন কবিতার অন্তর্গত?

ক. বাংলাদেশ খ. বিদ্রোহী

গ. আঠারো বছর বয়স ঘ. পাঞ্জেরি

১৯। ‘বাংলাদেশ’ কবিতায় ‘সহস্রের একটি কাহিনি’—অর্থ—

ক. অজস্র বৈচিত্র্য নিয়ে গড়া ঐক্য

খ. হাজার রাতের কাহিনি

গ. আরব্য উপন্যাসের কাহিনি

ঘ. মুক্তিযুদ্ধের নয় মাসের কাহিনি

২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসোলিনি বন্দি হয়েছিলেন কেন?

ক. ইতালির বিদ্রোহের কারণে

খ. ইতালির পরাজয়ের কারণে

গ. নিজের ভুল সিদ্ধান্তের কারণে

ঘ. পৃথিবী জয়ের কারণে

২১। ‘কমল-কানন’ বলতে কবি বুঝিয়েছেন—

ক. ফুলের বাগানকে

খ. বাংলা ভাষা ও সাহিত্যকে

গ. মনোহর বানরাজিকে

ঘ. পদ্মবনকে

২২। গল্পে কার সর্দি-কাশির ভাব লেগে থাকে?

ক. মতিনের খ. মোদাব্বেরের

গ. আমজাদের ঘ. ইউনুসের

২৩। কবির মতে মুসলমান জাতি কার জন্য অপেক্ষা করছে?

ক. নেতার খ. শিক্ষকের

গ. ব্যবসায়ীর ঘ. শোষকের

২৪। ‘কারণ, হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ’—এর প্রচ্ছন্ন কারণ হলো—

i. নারীরা গৃহকোণে বন্দি থেকে গতানুগতিক জীবনযাপনেই অভ্যস্ত

ii. তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে অসচেতন

iii. শিক্ষালাভের মাধ্যমে বুদ্ধিবৃত্তির বিকাশে উত্সাহী হন

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

২৫। তুলসী গাছটি কীসের শিকার?

ক. ধর্মান্ধতার

খ. রাজনৈতিক ঘূর্ণাবর্তের

গ. সাম্প্রদায়িকতার ঘ. কুসংস্কারের

২৬। ‘জীবন বন্দনা’ কবিতার মূলভাব—

ক. উদ্ধতশির খ. যৌবন শক্তির গান

গ. চঞ্চলমতিদের জয়গান

ঘ. ভীম-রণভূমে যুদ্ধরতদের জয়গান

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৭ থেকে ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বৃদ্ধ হাফিজের জীবনকাহিনি অত্যন্ত শোকাবহ। ছোটবেলায় তিনি তাঁর বাবা-মাকে হারান। এরপর ধারাবাহিকভাবে স্ত্রী, পুত্র-পুত্রবধূ, কন্যা, নাতনিকে। তাঁর জীবনের করুণ কাহিনি তিনি রোমন্থন করেন একমাত্র নাতির কাছে।

২৭। উদ্দীপকের আবহ কোন কবিতায় ফুটে উঠেছে?

ক. সোনার তরী খ. কবর

গ. বাংলাদেশ ঘ. জীবন বন্দনা

২৮। হাফিজের জীবনকাহিনির সঙ্গে দাদুর কোন কাহিনির মিল রয়েছে?

ক. বেদনার কাহিনি

খ. সুখের কাহিনি

গ. ব্যর্থতার ফলাফল

ঘ. হতাশার গল্প

২৯। ‘কবর’ কবিতায় বৃদ্ধের ছোট মেয়েটি দেখতে ছিল—

i. মায়ের মতো

ii. সোনার প্রতিমার মতো

iii. পরীর মতো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩০। পরিশীলিত বাগবৈদগ্ধ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত ছিলেন—

ক. প্রমথ চৌধুরী খ. প্যারীচাঁদ মিত্র

গ. সুকুমার রায়

ঘ. সৈয়দ মুজতবা আলী

৩১। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে উল্লিখিত থানার কাছাকাছি ছিল—

ক. স্কুল খ. দোকান

গ. রেললাইন ঘ. মাঠ

৩২। দুর্নীতিবিরোধী হটলাইন রাজধানী থেকে কোন পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে?

ক. জেলা খ. থানা গ. ওয়ার্ড ঘ. গ্রাম

৩৩। আন্তর্জাতিক দুর্নীতিবিষয়ক দিবস—

ক. ৮ মার্চ খ. ৯ ডিসেম্বর

গ. ২ অক্টোবর ঘ. ২৭ ফেব্রুয়ারি

৩৪। ‘কাকের চোখের মতো কালো চুল’—পঙিক্তটি কোন কবিতার?

ক. জীবন বন্দনা খ. বাংলাদেশ

গ. আমার পূর্ব বাংলা

ঘ. তাহারেই পড়ে মনে

৩৫। ‘জীবন বন্দনা’ কবিতায় কবি প্রথমে কার বন্দনা করেছেন?

ক. অভিযাত্রীর খ. বিপ্লবীর

গ. বিজ্ঞানীর ঘ. কৃষকের

৩৬। কলম্বাসকে মানুষ বাতুল বলেছিল কেন?

ক. পাগলামি করেছিল বলে

খ. অবিশ্বাস্য কাজে হাত দিয়েছিল বলে

গ. জাহাজভ্রমণে বের হয়েছিল বলে

ঘ. বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল বলে

৩৭। ‘তারা রোগীর দিকে ঘৃণা এবং ভয় নিয়ে তাকিয়ে রইল।’—এটা তাদের কোন দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে?

ক. অবিশ্বাস খ. অন্ধ বিশ্বাস

গ. কুসংস্কারাচ্ছন্নতা ঘ. রক্ষণশীলতা

৩৮। ‘আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী’—উগ্রভাবে অনুগামীদের সম্পর্কে সমাজের ধারণা কী?

ক. তারা তোষামোদকারী

খ. তারা দুর্বলচিত্তের

গ. গতানুগতিক ও সংকীর্ণমনা

ঘ. লোভী ও স্বার্থপর

৩৯। কবির শোকের নদীটিকে রুক্ষচর করে দিল?

ক. বাজখাই কেউ খ. অতিথি

গ. কবির ছেলে ঘ. প্রতবেশী

৪০। ‘কমলাকান্তের জবানবন্দি’ কোন ধরনের রচনা?

ক. প্রহসনমূলক খ. রম্যব্যঙ্গ

গ. বর্ণনামূলক ঘ. স্মৃতিচারণামূলক।

# উত্তর ছাপা হবে আগামীকাল