মংলায় সুন্দরবনের পক্ষে প্রচারণা
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পক্ষে ভোট দিতে উত্সাহিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাগেরহাটের মংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের উদ্যোগে ‘সুন্দরবনকে ভোট দিন’ স্লোগানে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদান হালদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকার সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ ও শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান বক্তৃতা করেন।সুন্দরবনের পক্ষে ভোট চেয়ে গত বুধবার থেকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রকম চিত্রকর্ম অঙ্কন করে। এ ছাড়া সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য স্কুলটিতে খোলা হয়েছে একটি ভোটদান কেন্দ্র। —সুমেল সারাফাত, মংলা