মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে মুক্ত সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্ক মুক্ত সফটওয়্যার বিতরণ করে। ‘মুক্ত দুনিয়ায় সবাইকে স্বাগতম’ স্লোগানে এ আয়োজনে মুক্ত সফটওয়্যার বিতরণ ছাড়াও মুক্ত সোর্স আর মুক্ত সফটওয়্যার বিষয় সম্পর্কে সবাইকে জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রক্টর উৎপল কুমার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আইসিটি বিভাগের চেয়ারম্যান মো. আহসান হাবীবসহ অনেকে। অনুষ্ঠানে মুক্ত সফটওয়্যার বিষয়ে আলোচনা করেন সাজেদুর রহিম জোয়ারদার ও শহিদুল হাসান। দিনব্যাপী এ অনুষ্ঠানে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু এবং আউট সোর্সিংয়ের বুকলেট বিনামূল্যে বিতরণ করা হয়।—নিজস্ব প্রতিবেদক