মঙ্গল দেখার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলের গুগল আর্থের মতো মানচিত্র
মঙ্গলের গুগল আর্থের মতো মানচিত্র

কখনো কী মঙ্গল গ্রহের মাটিতে হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখেছেন? সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা হয়তো খুব একটা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা পৃথিবী থেকেই মঙ্গল গ্রহ দেখার একটা সুযোগ দিচ্ছে। আগ্রহীরা মোবাইল ফোন ও ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে মঙ্গল গ্রহ দেখে নিতে পারবেন।
নাসা সম্প্রতি গুগলের ‘গুগল আর্থ’ সফটওয়্যারটির মতো একটি ফিচার উন্মুক্ত করেছে। এর নাম ‘মার্স ট্রেক’। এই ফিচারটিতে ক্লিক করে মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানা যাবে এবং মঙ্গলের কোথায় কী আছে তা দেখে নেওয়া যাবে।
এতে একটি জুম ফাংশান রয়েছে যাতে অলিম্পাস মনস নামের সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির বিস্তারিত দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া থ্রিডি ভিউয়ের মাধ্যমে এই মঙ্গলগ্রহের চারপাশে ঘোরা ও এর মেরুর দিকটিও দেখা যাবে।
যাঁরা ভারচুয়াল দুনিয়ায় মঙ্গলগ্রহকে দেখে নিতে চান তাঁরা (http://marstrek.jpl.nasa.gov/) এই লিংকটিতে যেতে পারেন।