মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ডিসেম্বর মঙ্গলবার দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা হবে। সকাল ৮টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বের করা হবে শোভাযাত্রা। বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিতরণ করা হবে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭ ’। বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে।
প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গত মাসে অনুমোদন দেয় মন্ত্রিসভা।