মঙ্গলযানের অবস্থান নির্ণয়ে নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল অভিমুখে রওনা হয়েছে ভারতীয় মহাকাশযান ‘মঙ্গলযান’। এটির অবস্থান জানতে ডেলটা ডিফারেনশিয়াল ওয়ানওয়ে রেঞ্জিং নামের নতুন একটি পদ্ধতি গত মঙ্গলবার থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এ ব্যাপারে ইসরোর গবেষকেরা বলছেন, মঙ্গলযান থেকে পাঠানো বেতার বার্তা ভূপৃষ্ঠের দুটি অবস্থান থেকে সংগ্রহ করা হয়। তারপর সেই সব বার্তার তুলনামূলক বিশ্লেষণে নভোযানটির অবস্থান জানা যায়। পদ্ধতিটি এখন পর্যন্ত সঠিকভাবে কাজ করেছে। পুরোনো পদ্ধতিতে ভূপৃষ্ঠে স্থাপিত অ্যান্টেনার সাহায্যে নির্দিষ্ট নভোযানের কৌণিক অবস্থান সম্পর্কে সরাসরি তথ্য পাওয়া যায়। তবে এ পদ্ধতিতে ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা রয়ে যায়। ভারতীয় মঙ্গলযান এখন পৃথিবী থেকে ৬৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। টাইমস অব ইন্ডিয়া।