মঙ্গলে বড় ধরনের বিস্ময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মঙ্গল গ্রহে পাঠানো যান কিউরিওসিটি সম্প্রতি বড় ধরনের কিছু একটা আবিষ্কার করেছে যা ইতিহাসের সাক্ষী হতে পারে। তবে কিউরিওসিটির এ আবিষ্কারের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নাসার গবেষকেরা। লাল রঙের এ গ্রহটিতে অণুজীবের সন্ধান করছে কিউরিওসিটি। এক খবরে এ তথ্য জানিয়েছে স্ত্রেস ডটকম।কিউরিওসিটির স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স ইন বা স্যাম (এসএএম) মঙ্গলের মাটি গবেষণা করে এ তথ্য পেয়েছে। স্যাম হচ্ছে কিউরিওসিটির রাসায়নিক পরীক্ষাগার। এ পরীক্ষাগারে জৈব উপাদান পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। কিউরিওসিটির বিশাল রোবোটিক বাহুটি মঙ্গল পৃষ্ঠ থেকে মাটি তুলে এ পরীক্ষাগারে সরবরাহ করার পর কিউরিওসিটি বিশ্লেষণ করে বিস্ময়কর যে তথ্য পেয়েছে তাই এখন অনেকের আগ্রহের কেন্দ্রে।কিউরিওসিটির প্রধান গবেষক জন গ্রোটজিংগার এ প্রসঙ্গে জানিয়েছেন, কিউরিওসিটি বিস্ময়কর যে তথ্য পেয়েছে তা নিশ্চিত ইতিহাসে ঠাঁই করে নিতে পারে। তবে এ বিস্ময়কর আবিষ্কারের ঘোষণা দিতে আরও কিছুদিন সময় লাগতে পারে। কারণ এ ঘোষণা দেওয়ার জন্য গবেষকেরা এখনও প্রস্তুত নন।ডিসেম্বর মাসের ৩ থেকে ৭ তারিখে সান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিতব্য আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নে এ আবিষ্কার বিষয়ে ঘোষণা আসতে পারে।আড়াইশো কোটি ডলার ব্যয়ে নির্মিত কিউরিওসিটি রোবট এ বছরের ৫ আগস্ট মঙ্গলের গেইল কার্টারে অবতরণ করেছিল। আগামী দুই বছর ধরে এ গ্রহটিতে অণুজীব সন্ধান করবে কিউরিওসিটি। এ রোবটটিতে ১০ টি আলাদা আলাদা যন্ত্রাংশ রয়েছে। তবে স্যামকে কিউরিওসিটির হূিপণ্ড বলা হয়। মঙ্গল গ্রহের মাটি বিশ্লেষণ ছাড়াও সেখানকার বায়ুমণ্ডল পরীক্ষা করেছে কিউরিওসিটি।উল্লেখ্য, রকনেস্ট নামের একটি স্থানে ৪২ দিনের বেশি সময় কাটিয়ে ১৬ নভেম্বর থেকে আবার সামনের দিকে চলা শুরু করেছে কিউরিওসিটি। মঙ্গলে অবতরণের পর থেকে সেখানে পুরোনো নদীর রেখা, আগ্নেয় শিলা ও ডাস্ট ডেভিল বা ধূলি দানবের মত বেশকিছু রহস্যের কিনারা করেছে কিউরিওসিটি।