প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল গ্রহ অনুসন্ধানের কাজে মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) রোবটযান অপরচুনিটির ১১ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে নাসা গত বৃহস্পতিবার বিশেষ ভিডিওচিত্র ও ছবি প্রকাশ করেছে। অপরচুনিটি ২০০৮ সালে মঙ্গলপৃষ্ঠের ভিক্টোরিয়া কার্টার এলাকা ছেড়ে যাওয়ার পর এখন সর্বোচ্চ স্থানে রয়েছে। ‘লাল গ্রহে’ রোবটযানটির অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল মাত্র তিন মাস। কিন্তু এটি সেখানে বাড়তি ১০ বছর সময় কাটাতে পেরেছে বলে নাসার বিজ্ঞানীরা বেশ আনন্দিত। মঙ্গলে প্রাচীনকালে আর্দ্র পরিবেশ থাকার প্রামাণ্য চিহ্ন খুঁজে পেয়েছে অপরচুনিটি। সিএনইটি