মঙ্গলের কক্ষপথে ম্যাভেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযান ম্যাভেন (মার্স অ্যাটমোসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভালুশন)। মনুষ্যবিহীন নভোযানটি গত রোববার থেকে সৌরজগতের এ লাল গ্রহটিকে প্রদক্ষিণ করা শুরু করেছে। এর আগে ম্যাভেনকে পাড়ি দিতে হয়েছে ৭১ কোটি ১০ লাখ কিলোমিটার পথ। এ জন্য সময় লেগেছে টানা ১০ মাসেরও বেশি। মঙ্গলের বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তর নিয়ে তথ্য-উপাত্ত পাঠাবে ম্যাভেন। ওই স্তর নিয়ে এটাই হবে প্রথম গবেষণা। কয়েক শ কোটি বছর আগে মঙ্গলের জলবায়ু কীভাবে উষ্ণ ও আর্দ্র অবস্থা থেকে শীতল ও শুষ্ক অবস্থায় রূপ নেয়, তা পরীক্ষা-নিরীক্ষা করাই ম্যাভেন মিশনের লক্ষ্য। মঙ্গলের বায়ুশূন্য গ্রহে পরিণত হওয়ার বিষয়টি বিজ্ঞানের কাছে বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এনডিটিভি।