মঙ্গলের জলবায়ু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল গ্রহের আবহাওয়া ও জলবায়ুর মধ্যে তুলনামূলক স্থিতিশীল একটি অবস্থা রয়েছে বলে দাবি করেছেন কানাডার একদল বিজ্ঞানী। জিওফিজিক্যাল রিসার্চ লেটার সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক শন লাভজয় ও তাঁর সহযোগীরা। তাঁরা বলেন, ওই স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সূর্যের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গবেষণা পৃথিবীর নিজস্ব বায়ুমণ্ডল এবং সমবৈশিষ্ট্যের অন্যান্য গ্রহের আবহাওয়ার তুলনামূলক বিশ্লেষণে সহায়ক হতে পারে। সূর্য কীভাবে মঙ্গল গ্রহে তাপ সরবরাহ করে এবং গ্রহটির আবহমণ্ডল কতটা ঘন প্রভৃতি তথ্য জানার জন্য বিজ্ঞানীরা সেখানকার তাপমাত্রা এবং বাতাসের অবস্থা সম্পর্কে পৃথিবীর সঙ্গে মিল রেখে আনুমানিক হিসাব করেন। আইএএনএস।