মঙ্গলের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের!

মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের প্রাথমিক গঠন শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। এ গ্রহটির বায়ুমণ্ডল গঠিত হয়েছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। নাসার গবেষকেরা মঙ্গল গ্রহের রোবট কিউরিওসিটি রোভার থেকে প্রাপ্ত নমুনা বিশ্লেষণ করে দেখেছেন যে, গ্রহটির বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা অধিক। এক খবরে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ। গবেষকেদের ধারণা, মঙ্গলে বায়ুমণ্ডল ক্ষীণ বা পাতলা। এর কারণ হচ্ছে, সেখানে ভারী কার্বন ও অক্সিজেনের আইসোটোপ নেই। আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন। আইসোটোপ সমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। হালকা কার্বনের কারণেই যতই বায়ুমণ্ডল এত পাতলা বর্তমান গবেষণায় তার পক্ষে যথেষ্ট প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
নাসার জেট প্রপালশন ল্যাবের গবেষক ক্রিস ওয়েবস্টার জানিয়েছেন, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল নিয়ে পরিচালিত একাধিক গবেষণায় এ গ্রহটিতে কার্বনের বায়ুমণ্ডল পাওয়া গেছে এবং পাতলা বায়ুমণ্ডলের রহস্য জানা গেছে।
এর আগে ১৯৭০ সালের গবেষণায় মঙ্গল গ্রহে অধিক পরিমাণ নাইট্রোজেন রয়েছে বলে ধারণা করছিলেন গবেষকেরা। কিউরিওসিটির গবেষণায় মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে অধিক কার্বনের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ উপাদান হিসেবে নাইট্রোজেন ও আর্গন গ্যাসের অস্তিত্বের কথা জানা গেছে। বর্তমানে এ গ্রহে মিথেন গ্যাসের উপস্থিতি নিয়ে পরীক্ষা করছেন গবেষকেরা।
২০১২ সালের ৬ আগস্ট মঙ্গল গ্রহের গেইল কার্টারে অবতরণ করেছিল নাসার পাঠানো কিউরিওসিটি। বর্তমানে এটি সেখানকার মাউন্ট শার্পের পথে যাত্রা করছে।