মজার সংখ্যা ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সংখ্যাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা একটা পারফেক্ট সংখ্যা। পারফেক্ট সংখ্যা তাদের বলা হয়, যাদের প্রকৃত উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যা নিজেই। প্রকৃত উৎপাদক মানে হলো নিজেকে বাদ দিলে বাকি যে উৎপাদকগুলো থাকে তারা। যেমন ২৮-এর উৎপাদকগুলো হলো ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮। ২৮ নিজেকে বাদ দিলে বাকি উৎপাদকগুলোর যোগফল হবে (১+২+৪+৭+১৪)=২৮এমন পারফেক্ট সংখ্যা আরও আছে, যাদের মধ্যে আছে ৬, ৪৯৬, ৮১২৮ ইত্যাদি।2(n-1). (2n-1) ইউক্লিডের বলে যাওয়া এই সূত্র থেকে সব পারফেক্ট সংখ্যা বের করা যায়। শর্ত হচ্ছে (2n-1) এই অংশটুকুর মান মৌলিক সংখ্যা হতে হবে।পারফেক্ট সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যাব্যবস্থায় দেখতে অনেক সুন্দর লাগে। সামনে (2n-1) সংখ্যক ১, তারপর যতগুলো ১, তার থেকে একটা কম সংখ্যক ০। যেমন 3=22-1, আবার তিন একটা মৌলিক সংখ্যা। তা হলে তিনটা ১ আর দুইটা শূন্য বসিয়ে বাইনারিতে পাওয়া যাবে ১১১০০। এটা কিন্তু দশ ভিত্তিতে ২৮।২৮ কে দুটো পূর্ণ সংখ্যার ঘন-এর সমষ্টি হিসেবে লেখা যায় (13+33)। যেহেতু ৪ (এটা কিন্তু বাংলা ‘চার’) দিয়ে বিভাজ্য, তাই এটাকে অবশ্যই দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল হিসেবে প্রকাশ করা যায়। ৪ দিয়ে বিভাজ্য কোনো সংখ্যাকে দুটো পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশের নিয়মটা শিখিয়ে দিই।যেহেতু ৪ দিয়ে বিভাজ্য, আগে ৪ দিয়ে ভাগ করো। পাবে ৭। ৭-এর পরের সংখ্যাটা হলো ৮ আর আগেরটা হলো ৬। এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফলই হবে ২৮।28=82-62কারণটাকে ব্যাখ্যা করা যায় সহজ বীজগণিত দিয়ে।(n+1)2- (n-1)2= 4nদেখো, এখানে 4n হলো সেই ৪ দিয়ে বিভাজ্য সংখ্যাটা। ৪ দিয়ে ভাগ দিলে পাবে n, n-এর পরের সংখ্যা (n+1) এবং আগের সংখ্যা (n-1)-এর বর্গের বিয়োগফল হলো মূল সংখ্যা 4n.তাহলে ১০০ কে কি এখন খুব দ্রুত দুটো পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল হিসেবে লিখতে পারো?১০০৪=২৫, সুতরাং 262-242=100এখানে বলে দিই। যেসব পূর্ণসংখ্যা জোড়, কিন্তু ৪ দিয়ে বিভাজ্য নয় (যেমন ৬, ১০, ১৪, ১৮... রসায়নে এদের হাকেল সংখ্যা বলে, গণিতে বলে singly even), তাদের কোনো দিন দুটো পূর্ণ বর্গের বিয়োগফল হিসেবে লেখা যায় না।যদি সংখ্যাটা বিজোড় হয়, তাহলে অবশ্য সহজেই এটা পারা যায়। সেই ব্যাপারটা অন্য একটা নোটে বলেছিলাম।উইকিপিডিয়াতে খুঁজে দেখলে ২৮-এর আরও অনেক বৈশিষ্ট্য পাওয়া যাবে, কিন্তু আজ কেন জানি ২৮ আমাকে আজকে তার কথা বলতে দিচ্ছে না! খুব অচেনা একটা বিষণ্নতা গ্রাস করে আছে, যা হোক আমার পিচ্চিকালে (বেশি পিচ্চিকালে না, ক্লাস টেনে) বানানো একটা অতিমাত্রায় সহজ খেলা দিয়ে বরং ২৮ সংখ্যাটার কথা শেষ করি। একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নাও। পাঁচ অঙ্কের যেকোনো একটা সংখ্যা নাও, যেন প্রথম ঘর অর্থাৎ অযুতের ঘর ০ না হয়! এর log (১০ ভিত্তিক লগারিদম) নাও। দশমিকের পরে যা আসে, সেটা ফেলে দাও। তাকে সৌভাগ্যবান ৭ দিয়ে গুণ করো।সবাইকে ২৮ এর শুভেচ্ছা।