মজিলা বাংলাদেশের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজিলা বাংলাদেশের উদ্যোগে গতকাল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মজিলা হ্যাকটিভিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত সেমিনারে মজিলা প্রকল্পের মূল লক্ষ্য, এর মুক্ত ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির।সেমিনারে মজিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাহে আলম খান, মোহাম্মদ রাহিদ হাসান, অনিরুদ্ধ অধিকারী ও মাশকওয়াত আহসান। সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।