মজিলার অন্তর্বর্তী প্রধান নির্বাহী ক্রিস বেয়ার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নির্মাতা মজিলা ফাউন্ডেশনের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ক্রিস বেয়ার্ড। মজিলার চেয়ারওমেন মিচেল বেকার সম্প্রতি ক্রিস বেয়ার্ডকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।
২০০৪ সাল থেকে মজিলায় কাজ করেছেন ক্রিস বেয়ার্ড। বেয়ার্ড এইচপি, সান মাইক্রোসিস্টেমের জ্যেষ্ঠ পণ্য ও বিপণন-প্রধান হিসেবে কাজ করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি মজিলার প্রধান বিপণনকারী কর্মকর্তা (সিএমও) ছিলেন।ফায়ারফক্স চালু করায় তাঁর বিশেষ অবদান রয়েছে।
এর আগে মজিলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৪ মার্চ নিয়োগ পেয়েছিলেন জাভাস্ক্রিপ্টের জনক ব্র্যান্ডন আইচ। তবে ১১ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। —মজিলা ব্লগ