মজিলার সফটওয়্যারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। এর মধ্যে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স অন্যতম।ওপেন সোর্স এসব সফটওয়্যার বিভিন্ন প্রোগ্রাম (অ্যাড-অন্স) ইনস্টল করা যায় এবং পছন্দের সাইট বুকমার্ক করে রাখা যায়। ভিন্ন ভিন্ন ইউজারে বা কম্পিউটারে অ্যাড-অন্স, বুকমার্ক ইত্যাদি নতুন করে এসব ইনস্টল করতে হয়। নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে, রিইনস্টল করলে এসব তথ্য মুছে যায় বা অন্য কম্পিউটারে অথবা অন্য ইউজারে আগের ইউজারের অ্যাড-অন্স বুকমার্ক, কুকিজ, গোপন নম্বর, হিস্টোরিসহ অন্যান্য সেটিংস কপি পেস্ট (ব্যাকআপ রেখে পরবর্তী সময়ে আবার রিস্টোর) করাও সম্ভব। মজব্যাকআপ সফটওয়্যার দ্বারা মজিলা ফায়ারফক্স, থান্ডারবার্ড, সানবার্ড, ফ্লোক ওয়েব ব্রাউজার, সীমানকি, পোস্ট বক্স, মজিলা সোয়িট, স্পেসবার্ড, নেটস্কেপ ব্রাউজার ইত্যাদির প্রোফাইল, বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরি, মেইল, কন্টাক্ট, এক্সটেনশন ব্যাকআপ করে রাখা যাবে। এমনকি ব্যাকআপে পাসওয়ার্ডও ব্যবহার করা যাবে। আর পরবর্তী সময়ে এই ব্যাকআপ রিস্টোর করা যাবে। উইন্ডোজের সব সংস্করণের উপযোগী এই সফটওয়্যারটি http://mozbackup.jasnapaka.com থেকে নামানো যাবে। মজব্যাকআপ উপরিউক্ত সফটওয়্যারগুলোর বহনযোগ্য সংস্করণেও ব্যবহার করা যায়। —মেহেদী আকরাম