মটোরোলার গোলাকার স্মার্টঘড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মটো ৩৬০’ নামের নতুন গোলাকার স্মার্টঘড়ি বাজারে নিয়ে এসেছে গুগলের মটোরোলা বিভাগ। ১.৫ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিনের এই ঘড়ি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। পানিতে ভিজলেও সমস্যা হবে না এ যন্ত্রে। স্মার্টওয়াচটিতে হৃৎকম্পন মাপার সুবিধাও আছে। চামড়ার ব্যান্ডসহ বিশেষ এ স্মার্টওয়াচ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হয়েছে এবং আগামী অক্টোবরে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে। ধাতব ব্যান্ডের সংস্করণ খুব শিগগিরই বাজারে আসবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান রিক ওস্টারলোহ বলেন, বাজারে আসার পরেই এ স্মার্টওয়াচে বেশ সাড়া মিলেছে। চলতি সপ্তাহে অ্যাপলের স্মার্টওয়াচ বাজারে আসতে পারে। এ বিষয়ে রিক বলেন, অ্যাপলের স্মার্টওয়াচ বাজারে এলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং গ্রাহকেরা লাভবান হবেন। —বিবিসি ও সিনেট