মটোরোলার এক্স ফোনে ‘কি লাইম পাই’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘কি লাইম পাই’ উন্মুক্ত করতে পারে গুগল। মটোরোলার তৈরি ‘এক্স’ নামের নতুন স্মার্টফোনটিতে ব্যবহূত হতে পারে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ। স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি চিপ ব্যবহূত হতে পারে, সম্প্রতি কোয়ালকম থেকে এমন তথ্য ফাঁস হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।চলতি বছরের মার্চ বা জুন মাস নাগাদ মটোরোলার নতুন স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের এই নতুন কি লাইম পাই -এর দেখা মিলতে পারে।অ্যান্ড্রয়েড জেলি বিন সংস্করণটির পরবর্তী সংস্করণই হবে ‘কি লাইম পাই’। অ্যান্ড্রয়েডের নতুন এই অপারেটিং সিস্টেমটির নাম জানা গেলেও ঠিক কবে নাগাদ তা উন্মুক্ত করা হবে বা এটি কততম সংস্করণ হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি গুগল।খাবারের নাম অনুসারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণের নাম রাখার প্রথা চালু করেছে গুগল। নামগুলো রাখতে ইংরেজি বর্ণক্রমও অনুসরণ করেছে। এই ধারাবাহিকতায় এবার ‘কি লাইম পাই’ নামটিই বেছে নিচ্ছে তারা। অ্যান্ড্রয়েডের এর আগের সংস্করণগুলোর নাম হচ্ছে- জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন।