মটোরোলার নতুন ‘রেজর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মটোরোলার সর্বাধিক বিক্রীত স্মার্টফোন ‘রেজর’-এর নতুন সংস্করণ সদ্য বাজারে এসেছে। হ্যান্ডসেটটির মূল্য ৩৩ হাজার ৯৯০ ভারতীয় রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।নতুন এ সংস্করণে অ্যানড্রয়েড দুই দশমিক তিন জিঞ্জারব্রেড ডিভাইসের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় চার দশমিক তিন ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়া রয়েছে এক গিগাবাইট র্যাম ও এক দশমিক দুই গিগাহার্জের ডুয়েল-কোর প্রসেসর। সামনের অংশের ৭২০ পিক্সেলের হাইডেফিনেশন ভিডিও ক্যামেরার সঙ্গে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা।মটোরোলা মবিলিটি মোবাইল ডিভাইসের বিক্রি ও পরিচালনা প্রধান (ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়া) রাজন চাওলা বলেন, ‘এটি সব সময় সর্বোচ্চ বিক্রীত মোবাইল ফোনের একটি। মটোরোলার রেজর বিশ্বব্যাপী মানুষের অন্যতম ফ্যাশন আইটেম হিসেবে চিহ্নিত হয়েছে।’