মটোরোলার ‘রেজর আই’
চিপনির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের সঙ্গে যুক্ত হয়ে ‘রেজর আই’ নামে নতুন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগলের স্মার্টফোন নির্মাতা ইউনিট মটোরোলা। ১৮ সেপ্টেম্বর এ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।অ্যান্ড্রয়েডনির্ভর এ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের। এতে থাকছে এআরএম নির্ভর স্ন্যাপড্রাগন প্রসেসর। ‘রেজর আই’ প্রসঙ্গে মটোরোলা জানিয়েছে, ‘রেজর আই’ হচ্ছে- মটোরোলার তৈরি ইনটেলনির্ভর প্রসেসরে প্রথম স্মার্টফোন। এ স্মার্টফোনটিতে ২ গিগাহার্টজ গতির ইনটেল অ্যাটম চিপসেট ব্যবহূত হয়েছে। মটোরোলার এ স্মার্টফোনটির জন্য ইনটেল বিশেষভাবে ইমেজ সিগনাল প্রসেসর তৈরি করেছে যাতে ডিএসএলআরের চেয়েও দ্রুত ছবি তোলা যাবে। ইনটেল মোবাইল বিভাগের ব্যবস্থাপনা পরিচলাক এরিক রেইড জানিয়েছেন, অনেক সময় একসঙ্গে প্রচুর ছবি তোলার প্রয়োজন পড়তে পারে। ইনটেলের চিপসেটযুক্ত ‘রেজর আই’ স্মার্টফোনটি বর্তমানে বাজারে থাকা অনেক ডিএসএলআর ক্যামেরার চেয়েও দ্রুত ছবি তুলতে সক্ষম হবে। এতে এক সেকেন্ডে ১০ টি ছবি তোলা সম্ভব হবে। পাশাপাশি ব্যাটারি চলে দীর্ঘক্ষণ। রেজর আই চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে। এর দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মটোরোলা কর্তৃপক্ষ।এদিকে ইনটেল কর্মকর্তারা জানিয়েছেন, গুগলের অধীনস্থ মটোরোলার সঙ্গে আগামী বছর আরও নতুন স্মার্টফোন বাজারে আনতে কাজ করবে ইনটেল।