ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র
১। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ও আদর্শ কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
ক. রিকস ব্যাংক অব সুইডেন
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
ঘ. ব্যাংক অব ফ্রান্স
২। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে?
ক. জনতা ব্যাংক খ. সোনালী ব্যাংক
গ. রূপালী ব্যাংক ঘ. অগ্রণী ব্যাংক
৩। কীভাবে ঋণের বৈচিত্র্যকরণের বিষয়টি বাস্তবায়িত হবে?
ক. বিভিন্ন খাতে ঋণ দিয়ে
খ. লাভজনক খাতে ঋণ দিয়ে
গ. নিরাপত্তার কথা বিবেচনায় এনে
ঘ. কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মেনে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. অ তাঁর গাড়িটি ‘ন ইনস্যুরেন্স কোম্পানি’ এবং ‘ল ইনস্যুরেন্স কোম্পানি’র কাছে বীমা করলেন। পরবর্তী সময়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হলে বীমা কোম্পানি দুটি তার ক্ষতি পূরণ করে।
৪। মি. অ-র বীমাটি কোন ধরনের?
ক. যুগ্ম বীমা খ. পুনর্বীমা
গ. দ্বৈত বীমা ঘ. গোষ্ঠী বীমা
৫। কোন নীতির আওতায় বীমা কোম্পানি দুটি ক্ষতিপূরণ করেছে?
ক. স্থলাভিষিক্তকরণ
খ. আনুপাতিক সাহায্য
গ. দ্রুত সাড়াদান ঘ. প্রত্যক্ষ কারণ
৬। কোন দেশে একক ব্যাংকের প্রাধান্য বেশি?
ক. বাংলাদেশে খ. ভারতে
গ. যুক্তরাজ্যে ঘ. যুক্তরাষ্ট্রে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কিছুদিন হলো ব ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রদত্ত ঋণের ওপর সুদের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু অনেক ব্যাংকের ওপর তার কোনো প্রভাব পড়েনি। অধিকন্তু দু-একটা ব্যাংকের অসহযোগিতা ব ব্যাংককে সমস্যায় ফেলেছে।
৭। ব ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছে?
ক. জমার হার পরিবর্তন নীতি
খ. ব্যাংক-হার নীতি
গ. ঋণের বরাদ্দকরণ নীতি
ঘ. প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা
৮। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী যে দু-একটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে অসহযোগিতা করছে, তাদের জন্য কী শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে?
i. অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ ii. অতিরিক্ত সুদ চার্জ
iii. ঋণ-সুবিধা প্রত্যাহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। নিকাশ ঘর ধারণার জনক কে?
ক. আরভিল খ. এম এস ডিইক
গ. স্মিথ ঘ. ওরভিল
১০। নিচের কোন উপাদানটি সব বীমার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. আনুপাতিক সাহায্য
খ. স্থলাভিষিক্তকরণ গ. বীমাযোগ্য স্বার্থ ঘ. আর্থিক ক্ষতিপূরণ
১১। বিশ্বে প্রথম কোন ধরনের বীমা ব্যবসায়ের উদ্ভব হয়?
ক. জীবন বীমা খ. নৌ-বীমা
গ. অগ্নিবীমা ঘ. পুনর্বীমা
১২। বীমার প্রধান কাজ কোনটি?
ক. ক্ষতিরোধ খ. ক্ষতি হ্রাস
গ. আর্থিক নিরাপত্তা ঘ. সঞ্চয় সৃষ্টি
১৩। ইংরেজি Bank শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
ক. Banke খ. Banco
গ. Bankus ঘ. Bance
১৪। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ, এ ব্যাংক—
i. অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক
ii. মুদ্রাবাজারের অভিভাবক
iii. অন্যান্য ব্যাংকের নিবন্ধক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i. ii ও iii
১৫। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের জনপ্রিয়তার কারণ কী?
ক. এগুলো বিশেষায়িত ব্যাংক
খ. তুলনামূলকভাবে সার্ভিস চার্জ কম গ. বিভিন্নমুখী ব্যাংকিং চাহিদা মেটাতে সক্ষম ঘ. তালিকাভুক্ত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত
# নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জাপানের টোকিও থেকে একটি জাহাজ বাংলাদেশের পতেঙ্গা বন্দরে আসবে বলে জাহাজটির বীমা করা হলো। কিন্তু জাহাজের ক্যাপ্টেন পতেঙ্গায় জাহাজটি না ভিড়িয়ে খুলনার মংলা বন্দরে নিয়ে যান। মংলা বন্দরে প্রবেশের সময় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে উভয় জাহাজের ক্ষতিসাধন হয়।
১৬। জাহাজটি কোন ধরনের নৌ-বীমাপত্র গ্রহণ করেছিল?
ক. যাত্রার খ. ভাসমান
গ. বন্দরঝুঁকি ঘ. মূল্যায়িত
১৭। ক্যাপ্টেন কর্তৃক জাহাজটিকে মংলা বন্দরে নিয়ে যাওয়ায় নৌ-বীমার কোন শর্তটির ব্যত্যয় ঘটেছে?
i. ব্যক্ত ii. অব্যক্ত iii. অপ্রকাশিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। বর্তমানে ব্যাংক হিসাবে টাকা জমা রসিদের ব্যবহার কেন হ্রাস পেয়েছে?
ক. রসিদ লেখা বেশ ঝামেলাপূর্ণ
খ. আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে
গ. কেন্দ্রীয় ব্যাংকের আদেশের কারণে ঘ. রসিদ ব্যবহারকে নিরুত্সাহিত করা হচ্ছে
১৯। ঋণের অর্থ আদায় না হওয়া পর্যন্ত কারও পণ্য আটক রাখার আইনগত অধিকারকে কী বলে?
ক. বিক্রয়যোগ্য জামানত
খ. ব্যাংকের জামানত গ. ব্যাংকের পূর্বস্বত্ব ঘ. জামানত আটক
২০। ইস্যুকারী ব্যাংক যেকোনো সময় প্রত্যয়পত্র বাতিল করতে পারবে, এ মর্মে প্রত্যয়পত্র ইস্যু করলে তা কোন ধরনের প্রত্যয়পত্র?
ক. খোলা খ. স্থির
গ. ঘূর্ণায়মান ঘ. অনিশ্চিত
২১। নৌ-বীমাকে অদৃশ্য রপ্তানি বলার কারণ কী?
ক. এর মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি পায় খ. রপ্তানিকার্য ঝুঁকিমুক্তভাবে সম্পাদিত হয় গ. এরূপ বীমা করা বাধ্যতামূলক ঘ. এ বীমার সঙ্গে দুটি দেশ জড়িত
২২। ব্যাংকের আজ্ঞাপত্রের বৈশিষ্ট্য হলো—
i. এ দলিলের প্রাপক তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ii. এটি কোনো ব্যক্তি কর্তৃক ব্যাংকের ওপর কাটা হয় iii. এর আদেষ্টা ও আদিষ্ট হলো একই ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩। SWIFT-এর বিস্তারিত রূপ কোনটি?
ক. The society for worldwide interbank financial telecommunication খ. The society for worldwide internet financial telecommunication
গ. The society for worldwide internabanking financial telecommunication
ঘ. The society for worldwide interbanking financial transfermation
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কুমিল্লার প্রত্যন্ত গ্রামের অধিবাসী মি. ক একজন প্রান্তিক কৃষক। তাঁর স্বল্প জমি আছে। কৃষি বীজ কেনার জন্য স্বল্প পরিমাণ ঋণ গ্রহণ করবেন বলে ভাবছেন। তাই স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন। ঋণ গ্রহণকালে তিনি নিশ্চিত হলেন, ঋণ প্রদানকারী ব্যাংক কোনো সাধারণ ব্যাংক নয়।
২৪। মি. ক কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন?
ক. গ্রামীণ ব্যাংক খ. বাংলাদেশ কৃষি ব্যাংক গ. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঘ. সোনালী ব্যাংক
২৫। উদ্দীপকের ব্যাংকটি সাধারণ ব্যাংক নয়, এর কারণ হলো—
i. এ ব্যাংক জনসাধারণের আমানত গ্রহণ করে না
ii. নির্দিষ্ট ক্ষেত্রে ঋণ প্রদান করে
iii. সাধারণ ব্যাংকিং সম্পাদন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ২৬ মার্চ ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ২৬ মার্চ ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
২৭। ব্যাংক চলতি হিসাবের বৈশিষ্ট্য কোনটি?
ক. মোটামুটি সুদ পাওয়া যায়
খ. জমাতিরিক্তের সুবিধা পাওয়া যায়
গ. নির্দিষ্ট মেয়াদি অর্থ জমা দেওয়া
ঘ. স্বল্প সার্ভিস চার্জ প্রদান করতে হয়
২৮। চৈনিক সভ্যতাকালে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম কী?
ক. ঋণ ব্যাংক খ. উপাসনালয় ব্যাংক গ. শান্সি ঘ. মহাজনি ব্যাংক
২৯। নৌ-বীমার আওতাভুক্ত—
i. সমুদ্রে চলাচলযোগ্য জাহাজ
ii. পণ্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তা
iii. জাহাজের ভাড়া বা মাশুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক খ. ওয়াশিংটন
গ. লন্ডন ঘ. জেনেভা
৩১। বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহীকে কী বলে?
ক. ব্যবস্থাপনা পরিচালক
খ. মহাপরিচালক গ. গভর্নর
ঘ. নির্বাহী ব্যবস্থাপক
# নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. ম তিনটি জাহাজের মালিক। তিনি জাহাজের জন্য এক মাসের বীমাপত্র করলেন। তিনি মনে করেন এতে তাঁর ঝামেলা অনেক কমবে।
৩২। মি. ম’র এরূপ নৌ-বীমাপত্রটি কোন ধরনের?
ক. যাত্রার বীমাপত্র
খ. নামিক বীমা
গ. আবরিত বীমা পত্র
ঘ. ভাসমান বীমা পত্র
৩৩। মি. ম’র বীমাপত্রটিতে ঝামেলা কম কেন?
ক. অগ্রীম প্রিমিয়াম নির্ধারণ করা সহজ খ. জাহাজের নাম শুরুতেই লিখতে হয় না গ. সময়ের উল্লেখ করতে হয় না ঘ. কোন জাহাজ কোথায় গেল, তা লিখতে হয় না
৩৪। গোষ্ঠী বীমা করা হয় কেন?
ক. পারিবারিক উন্নয়নের জন্য
খ. কর্মচারীদের নিরাপত্তার জন্য
গ. মালিকপক্ষকে সুবিধা দেওয়ার জন্য ঘ. সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. ক তার পাটের গুদামের জন্য অগ্নিবীমা করেছিলেন। আগুন লেগে তা ক্ষতিগ্রস্ত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ রিপোর্টসহ বীমাকারীর কাছে বীমা দাবি পেশ করে।
৩৫। মি. ক কত দিনের মধ্যে বীমা দাবিটি পেশ করেছিলেন?
ক. ৩০ দিন খ. ৪৫ দিন
গ. ৬০ দিন ঘ. ৯০ দিন
৩৬। মি. ক কেন বীমা দাবির সঙ্গে পুলিশ রিপোর্ট জমা দিয়েছিলেন?
ক. আদালতের নির্দেশে
খ. ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণের জন্য গ. বীমা কোম্পানির নির্দেশ বাস্তবায়ন করার জন্য
ঘ. শত্রুতাবশত অগ্নিকাণ্ড ঘটেছিল কি না, তা জানার জন্য
৩৭। কোনটি নৌ বিপদবহির্ভূত?
ক. ভূমিকম্প খ. সামুদ্রিক ঝড়
গ. পণ্য নিক্ষেপণ ঘ. বরফের খণ্ড
৩৮। কোন হিসাবের বিপক্ষে ব্যাংক জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে?
ক. চলতি হিসাব খ. সঞ্চয়ী হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. ঋণ হিসাব
৩৯। একজন ব্যক্তি জীবন বীমা করতে আগ্রহী হয় কেন?
ক. এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
খ. এর মাধ্যমে বৃদ্ধ বয়সে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়
গ. জীবন বীমার মাধ্যমে শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ঘটে
ঘ. এ বীমা দ্বারা সরকারের রাজস্ব বৃদ্ধি পায়
৪০। নিচের কোন হিসাবে সুদের হার সবচেয়ে কম হয়?
ক. বিশেষ চলতি হিসাব
খ. পেনশন সঞ্চয়ী হিসাব
গ. সঞ্চয়ী হিসাব ঘ. স্থায়ী হিসাব।
# উত্তর ছাপা হবে আগামীকাল